দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ইউপিএসসি পরীক্ষায় সফল, আইএএস অফিসার হলেন সোনাল গোয়েল
Sonali Goel is an IAS officer who finally clears the UPSC exam after a long struggle

The Truth Of Bengal: সম্প্রতি একটা ইউপিএসসি পরীক্ষার মার্কশিটের ছবি সমাজমাধ্যমে বেশ হইচই ফেলেছে। আর তার ক্যাপশনে রয়েছে হাজার ব্যর্থতার পর সাফল্যের কাহিনী। যা পড়ে অনুপ্রাণিত হয়েছেন নেটিজেনরা। এবার সবার মনে এই প্রশ্ন আসতেই পারে কার কথা বলা হচ্ছে? কে এই ব্যক্তি, যার একটি মাত্র পোস্ট অনুপ্রাণিত করেছে আগামী প্রজন্মকে। কথা হচ্ছে, সোনাল গোয়েল নামের এক আইএএস অফিসারের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে আইএএস অফিসার সোনালি গোয়েল একটি পোস্ট করেছেন। ওই পোস্টে নিজের ইউপিএসপি পরীক্ষার মার্কশিট শেয়ার করে তিনি জানিয়েছেন, প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হলে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আরো পরিশ্রম করতে হবে। অল্পতেই নিরাশ হয়ে গেলে চলবে না। ঠিক ততক্ষন পরিশ্রম করতে হবে যতক্ষন না লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। এই আইএএস অফিসারের বহু ব্যর্থতার পর অবশেষে সাফল্য লাভের কাহিনী বেশ প্রভাবিত করেছে ভাবি প্রজন্মকে। প্রচুর মানুষ ইতিমধ্যেই আইএএসের পোস্টে তাদের নিজেদের মতামত জানিয়েছেন।
Nostalgic moment as I came across my #UPSC Civil Services 2007 #Mains marksheet, reminding me of the trials and triumphs that led to final selection in #May2008 Results 🙏🏻
I just want to share with the aspirants that in my first attempt, I fell short of getting an Interview call… pic.twitter.com/9VY8k6sFqQ
— Sonal Goel IAS 🇮🇳 (@sonalgoelias) February 21, 2024
প্রসঙ্গত, বর্তমান আইএএস অফিসার সোনালি গোয়েল এর আগেও অন্যান্য কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু জেনারেল স্টাডিজের পেপারে নাম্বার কম পাওয়ায় ইন্টারভিউ তে ডাক পড়েনি তাঁর। এরপর বহু চড়াই উতরাইয়ের মাঝেও ভেঙে পড়েননি তিনি। কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন সোনালি। অবশেষে ২০০৭ সালে জেনারেল স্টাডিজে সব থেকে বেশি নাম্বার তুলে ইন্টারভিউর জন্য ডাক পান। এরপর ইন্টারভিউতে পাস করার পর অবশেষে হয়ে ওঠেন একজন সফল আইএএস অফিসার।
FREE ACCESS






