শিক্ষা

Asutosh College: চাকরির জন্য আর অপেক্ষা নয়! আশুতোষ কলেজে চালু ২৫টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স

কর্মসংস্থানমুখী ২৫টি স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে আশুতোষ কলেজে।

Truth of Bengal: পথ দেখাচ্ছে কলকাতার আশুতোষ কলেজ। পড়ুয়াদের স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে কলেজ পাশ করে বেরোনোর পর কর্মসংস্থানের ওপর জোর দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। কর্মসংস্থানমুখী ২৫টি স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে আশুতোষ কলেজে। পাঠক্রমকে আধুনিক ভাবে ঢেলে সাজানো হয়েছে (Asutosh College)।

আরও পড়ুনঃ Himachal Floods: টানা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল, মৃত ৬৩, নিখোঁজ বহু

কলেজের বিভিন্ন বিভাগ এই কোর্সের আয়োজন করেছে। সরাসরি কলেজে গিয়ে ও অনলাইনে পড়াশোনা করা যাবে। প্রতিটি কোর্স ৫০ ঘণ্টার। মেয়াদ ১২ সপ্তাহের। আশুতোষ কলেজের পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজের পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারেন। কলেজের জুলজি বিভাগ বিকিপিং ও ম্যানেজমেন্ট কোর্স করাবে (Asutosh College)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বোটানি বিভাগ করাবে হার্বালিজম ইন কসমেটোলজি, অ্যারোমাথেরাপি, যোগা, বায়োঅন্ত্রপ্রনিয়রশিপ কোর্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ করাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম কোর্স। সংস্কৃত বিভাগ করাবে বাস্তুশাস্ত্রর ওপর কোর্স। এছাড়াও ডেটা অ্যানালিটিক্স, অর্নামেন্টাল ফিশ ব্রিডিং, রেডিওলজি, ক্লিনিক্যাল প্যাথোলজির মতো সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে আশুতোষ কলেজে (Asutosh College)।

Related Articles