Midday Meal: স্কুলের খাবারের মান দেখতে ছাত্র- ছাত্রীদের মিড ডে মিল ঘরে স্বয়ং জেলা শাসক পুলিশ সুপার
Truth of Bengal: স্কুলের খাবারের মান দেখতে হাজির উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহাকুমার শাসক আশীষ কুমার ও জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান সহ প্রশাসনিক কর্তারা। মিড ডে মিলের খাবারের মান নিয়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের অভিভাবকরা বহুবার অভিযোগ জানিয়েছেন(Midday Meal)। এবার তা সরেজমিনে খতিয়ে দেখতে বসিরহাট টাউন স্কুলে যান কর্তারা।
[আরও পড়ুনঃ Plastic Paracetamol: ক্ষতিকারক দূষণসৃষ্টিকারী প্লাস্টিকের থেকে পেইনকিলার ওষুধ তৈরি বিজ্ঞানীদের]
প্রধান শিক্ষক অভিজিৎ কুমার মিস্ত্রি সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা কোন পরিবেশে কিভাবে রান্না করেছেন সেটাও পর্যবেক্ষণ করেন(Midday Meal)। অন্যদিকে যেসব প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলের খাবার খাচ্ছে তাদের গুণমান সঠিক পরিমাণে খাবার পাচ্ছে কিনা সেটাও তাদের কাছ দিয়ে জিজ্ঞাসাবাদ করলেন।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারের গুণগতমান এমনকি নির্ধারিত বরাদ্দ খাবার থেকে বঞ্চিত করা হচ্ছে কিনা সেটাও দেখেন তারা(Midday Meal)। এছাড়া বসিরহাট মহকুমার বিভিন্ন স্কুলের মিড ডে মিলের খাবারের পূর্ণাঙ্গ রিপরতেও নজর দেন তারা।






