Shubman Gill: ভারতের নতুন যৌবনের প্রতীক শুভমন গিল
শুভমন গিলও এই প্রজন্মের ছেলে। কানে মাকড়ি, রংচঙের টি শার্ট সেও হয়তো পরে। কিন্তু, দু’জনের মানসিকতার তফাতটা দেখুন।
Truth of Bengal: কানে মাকড়ি পরা, পরনে জংলা ছাপের শার্ট আর জিনসের ট্রাউজার পরা, বাইক আরোহী যুবকটিকে চেনেন? নিশ্চয়ই চেনেন। এই যুবকটি দিনরাত তার স্মার্ট ফোনে ডুবে থাকে। নিয়মিত পর্ন সাইট দেখে নর-নারীর একান্ত সম্পর্কের জরিপ করে। সময় সুযোগ থাকলে আইন কলেজের ভেতরেই কোনও ছাত্রীকে ধর্ষণ করে। এরা কোনও না কোনও রাজনৈতিক দলের স্বঘোষিত নেতা হয়। পার্টির তকমাটি এদের রক্ষা কবচের ভূমিকা পালন করে। এই জেনারেশন টাও ভারতের নতুন যৌবনের প্রতিনিধি (Shubman Gill)।
আরও পড়ুনঃ Brandon King: “অসাধারণ খেলেছে” কিংয়ের প্রশংসায় পঞ্চমুখ রাইফার
আবার দেখুন পাঞ্জাবের মোহালির এক সম্পন্ন কৃষক পরিবারের সন্তান শুভমন গিলকে। যে বার্মিংহামের এজবাস্টন মাঠে ২৬৯ রানের ইনিংস খেলে। ভারতের পতাকা উঁচুতে প্রতিষ্ঠিত করে। শুভমন গিলও এই প্রজন্মের ছেলে। কানে মাকড়ি, রংচঙের টি শার্ট সেও হয়তো পরে। কিন্তু, দু’জনের মানসিকতার তফাতটা দেখুন। একজন ফাঁকা ক্লাস রুমে রেপ করছে, আর একজন এজবাস্টনের মাঠে ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে। কাকে আপনি নতুন ভারতের দূত ভাববেন? শুভমন গিলের বয়স এখন পঁচিশ পেরিয়ে ছাব্বিশ। এই বয়সে শুভমন কানে মাকড়ি পরে যে কোনও মেয়ের সঙ্গে অপকর্ম করতে পারতো (Shubman Gill)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কিন্তু, সে তা করেনি। সে এইসময়টা বাইকে চেপে মাস্তানি করে বেড়াতে পারতো। কিন্তু তা না করে সেই সময় ক্রিকেটের পিচে কাটিয়েছে। করোনার সময় যোগরাজ সিং-এর বাড়িতে থেকে সে আর অভিষেক শর্মা যুবরাজ সিং-এর তত্ত্বাবধানে অনুশীলন করেছে। শুভমনের বাবা যদিও মোহালিতে তার জন্য একটা পিচ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু শুভমন যে সময়টা আর পাঁচ জনের সঙ্গে মস্তি করে কাটাতে পারতো সেই সময়টা সে ক্রিকেটের জন্য দিয়েছে। তাই বার্মিংহামে শুভমন ডাবল সেঞ্চুরি করেন। আর কানে মাকড়ি, জংলা ছাপ দেওয়া শার্ট পরা যুবকটি রেপ করে। কে তা হলে ভারতের নতুন যৌবনের দূত (Shubman Gill)!






