খেলা

Brandon King: “অসাধারণ খেলেছে” কিংয়ের প্রশংসায় পঞ্চমুখ রাইফার

Truth Of Bengal: ভারত বনাম ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টও হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে। এমন এক জায়গায় রয়েছে টেস্ট, যেখান থেকে দুই দলের কাছেই খোলা রয়েছে জয়ের দরজা(Brandon King)। অস্ট্রেলিয়ার দরকার বড়সড় টোটাল বোর্ডে তোলা। অন্যদিকে উইন্ডিজদের প্রয়োজন দ্রুত অজিদের সবকটি উইকেট তোলা। প্যাট কামিন্সরা এগিয়ে থাকলেও খুবই অল্প ব্যবধানে এগিয়ে। বলা ভালো, যেকোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। প্রথম দিনের খেলায় অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ বিপর্যয় কাটিয়ে যেমন ঘুরে দাঁড়িয়েছে, তেমনি দ্বিতীয় দিনের খেলায় উইন্ডিজদের ব্যাটিং বিভাগও একই কাজ করে দেখিয়েছে। তারাও প্রথমদিকে বড় পার্টনারশিপ করতে পারছিল না। তবে খারাপ পরিস্থিতিতেও ব্র্যান্ডন কিংয়ের ব্যাট। ১০৮ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি, যার মধ্যে বাউন্ডারি সংখ্যা ৮ এবং ছক্কা হাকিয়েছেন তিনটি। যদিও নিচের দিকের ব্যাটারদের থেকে সাহায্য পেয়েছেন তিনি। তাঁরা অন্য প্রান্ত থেকে ধরে খেলছিল যাতে লিড না নিতে পারলেও অন্তত দল একটা লড়াই করার মতো জায়গায় পৌঁছাতে পারে।

[আরও পড়ুন:  Patoldanga Double Suicide: পটলডাঙ্গা স্ট্রিটে রহস্যমৃত্য, বন্ধ ঘর থেকে উদ্ধার কাকা-ভাইপোর মৃতদেহ]

দলের এই পারফরম্যান্স প্রসঙ্গে দ্বিতীয় দিনের খেলা শেষে অবস্থান জানান সহকারি কোচ ফ্লয়েড রাইফার। তাঁর বক্তব্য, উইন্ডিজদের লক্ষ্য ছিল লিড নেওয়ার। এরপরই ব্র্যান্ডন কিংয়ের ইনিংসের প্রশংসা করেন তিনি(Brandon King)। শুধু কিংয়ের একার নয়, যেভাবে আলজারি জোসেফ ও শামার জোসেফ অন্য প্রান্ত থেকে ধরে খেলেছেন, সেটারও প্রশংসা করেন রাইফার। তিনি বলেন, “দিনের শুরুতে আমরা চেয়েছিলাম ৩০০ রান মতো করা ও লিড নেওয়ার। সকলেই ভালো ব্যাটিং করেছে। ব্র্যান্ডন কিং অসাধারণ ছিল। একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে হোপের সঙ্গে। পাশাপাশি, দুই জোসেফও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।” এরপরই দলের ব্যাটিং লাইনআপ সম্পর্কে নিজের অবস্থান জানান রাইফার। তিনি বলেন, “এটা একটা নতুন ব্যাটিং লাইনআপ। জন ক্যাম্পবেল অনেকদিন দলের বাইরে ছিল। অনেকে ফিরেছে, আবার অনেকে নতুন। সুতরাং টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে।” অবশেষে উইকেট প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্যারিবিয়ান সহকারি কোচ বলেন, “উইকেটের অবনতি হবে। কম রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে তা তাড়া করতে হবে।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৮৬। সর্বোচ্চ ৬৩ রান করেন অ্যালেক্স কেড়ি(Brandon King)। এছাড়া বিউ ওয়েবস্টার করেন ৬০। জবাবে লিড নিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ২৫৩ রানে। ব্র্যান্ডন কিং করেন ৭৫। অন্যদিকে ৪০ রানের ইনিংস খেলেন জন ক্যাম্পবেল। ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১২। অর্থাৎ ৪৫ রানে এগিয়ে তারা। সুতরাং যদি অল্প রানের মধ্যে অজিদের সবকটি উইকেট ফেলতে পারে, তাহলে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজে কামব্যাক করার সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তারা সেটা করে দেখাতে পারে কিনা।

Related Articles