আন্তর্জাতিক

খাবারে বিষ মিশিয়ে পরিবারের সবাইকে হত্যা করল মেয়ে! কারণ জানলে চমকে যাবেন

The girl killed all the family by mixing poison in the food! You will be surprised to know the reason

Truth Of Bengal, Barsa Sahoo : মানুষ তার ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে। তা আরও একবার প্রমান হল পাকিস্তানের এক ঘটনায়। পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মেয়ে খাবারে বিষ মিশিয়ে তার পরিবারের ১৩ জনকে হত্যা করেছে। মেয়ের পরিবার তার পছন্দমতো বিয়ে দিতে রাজি ছিল না। ক্ষোভে এই পদক্ষেপ নিল মেয়েটি। ১৯ আগস্ট খয়েরপুরের কাছে হাইবত খান ব্রহি গ্রামে সকলেই মারা যান। খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র করে প্রেমিক।

মানুষ ভালোবাসার জন্য কী কী করতে পারে তা হয়তো এই ঘটনা প্রকাশ্যে না এলে বোঝা যেত না। সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে জানা যায়, পাকিস্তানে, একটি মেয়ে তার প্রেমিকার সাথে তাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় এতটাই অসন্তুষ্ট হয়েছিল যে সে তার পরিবারের সবাইকে মেরে ফেলেছে।

রবিবার, সিন্ধু প্রদেশে, পুলিশ অভিযুক্ত মেয়েটিকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটে গত ১৯ আগস্ট খায়রপুরের কাছে হাইবত খান ব্রহি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের অস্বীকৃতির কারণে মেয়েটি খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এরপর তিনি এই ঘটনা ঘটান। অভিযুক্ত মেয়েটি তার প্রেমিকের সাথে পরিবারের সকল সদস্যকে বিষ খাওয়ানোর ষড়যন্ত্র করেছিল। এরপর পরিকল্পনা মাফিক তিনি পরিবারকে সেই খাবার খাইয়ে দেন। যা খেয়ে পরিবারের ১৩ সদস্যের সবাই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের সকলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের সবাইকে মৃত বলে ঘোষণা করেন।

ইনায়েত শাহ নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, “চিকিৎসকরা মৃতদের ময়নাতদন্ত করলে জানা যায়, বিষাক্ত খাবার খাওয়ায় তাদের সবার মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করেছে। মেয়ে ও তার প্রেমিকা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। নিহতদের মধ্যে গুল বেগ ব্রোহী, তার স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে এবং আরও তিনজন আত্মীয় রয়েছেন। এরপর রবিবার অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ। তবে মেয়েটির প্রেমিকা পলাতক। তাকে খঁজে পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles