দেশ

উত্তরপ্রদেশের স্কুলে টিফিনে আমিষ খাবার আনায় ৫ বছরের পড়ুয়াকে সাসপেন্ড করল প্রিন্সিপাল

A 5-year-old student was suspended by the principal for bringing non-vegetarian food to a school in Uttar Pradesh

Truth Of Bengal: স্কুলে আমিষ টিফিন অনায়, ৫ বছরের পড়ুয়াকে তাড়িয়ে দিল উত্তরপ্রদেশের এক স্কুলের প্রিন্সিপাল। এমনি এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার হিল্টন কনভেন্ট বেসরকারি স্কুলে।

জানা গেছে ওই ৫ বছরের পড়ুয়া আমিষ খাবার নিয়ে গিয়েছিল টিফিনে। সেই বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই পড়ুয়া সাসপেন্ড করে স্কুলের প্রিন্সিপাল। খবর পেয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যান পড়ুয়ার মা। প্রায় ৭ মিনিট প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন পড়ুয়ার মা। তাদের কথোপকথনের  ভিডিওটি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল।

যেখানে দেখা যাচ্ছে, ওই পড়ুয়ার মায়ের সঙ্গে বচসা চলছে স্কুলের প্রিন্সিপালের। ভিডিওটিতে প্রিন্সিপালকে বলতে দেখা গিয়েছে ‘আপনার ছেলে স্কুলে এসে বলছে সে নাকি সকলকে আমিষ খাবার খাইয়ে ইসলাম ধর্মে রূপান্তরিত করাবে। সে ক্লাসের মধ্যে বলছে হিন্দু মন্দির ভেঙে ফেলতে চায়।’ পাল্টা পড়ুয়া মাকে বলতে দেখা গিয়েছে ‘তিন মাস ধরে ছেলে ঘরে এসে বলছে স্কুলে হিন্দু-মুসলিম ইস্যুতে কথা হচ্ছে। আপনিই নাকি পড়ুয়াদের এই সমস্ত শেখাচ্ছেন।’

এই ভাইরাল ভিডিও নজরে এসেছে আমরোহার মুসলিম কমিটির। তারা ইতিমধ্যে জেলা শাসককে চিটি পাঠিয়েছে। পাশাপাশি স্কুলের প্রিন্সিপালের গ্রেফতারির দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় আমরোহার বেসিক এডুকেশন অফিসার একটি টিম গঠন করেছেন। যে টিমে থাকবে তিনটি স্কুলের প্রিন্সিপ্যাল। তারা এই পুরো ঘটনাটি খতিয়ে দেখবে। তিন দিনের মধ্যে এই টিমকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Related Articles