বিনোদন

গরমের ছুটিতে মুক্তি পাবে ফেলুদার ‘নয়ন রহস্য’, কবে আসছে ছবিটি?

Feluda Nayan Rahasya will be released during the summer holidays, when is the film coming?

The Truth Of Bengal :  গরমের ছুটিতে ফের আসছে ফেলুদার মগজাস্ত্রর খেলা।শুক্রবার প্রকাশ করা হল সন্দীপ রায়ের নয়ন রহস্যর মোশন পোস্টার। এই ছবিতে ফেলু মিত্তিরের ভূমিকা রয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। নতুন এক রহস্য-খুনের জট খুলতে ফের পর্দায় উপস্থিত হচ্ছেন ফেলুদা এন্ড কোম্পানি।

আগের ফেলুদার মত এই ছবিতে তোপসের চরিত্রে রয়েছে আয়ূস দাস এবং লালমোহন গাঙ্গুলির ভূমিকায় রয়েছেন অভিজিৎ গুহ। চেন্নাই ও কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হয়েছে। আগামি ১০ মে বড়পর্দায় মুক্তি পাবে সত্যজিৎ রায়ের জনপ্রিয় ফেলুদা সিরিজের নয়ন রহস্য।

 

Related Articles