আন্তর্জাতিক

পদ্মা নদীতে ছেলেকে বাঁচিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

The father came back as a dead body while trying to save his son in the Padma river

The Truth Of Bengal :১৯ ঘন্টা পর পদ্মা নদীতে ভেসে উঠল বাবার লাশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এল শাহদাতের পরিবারে। বুধবার ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছিল বাবা। কিন্তু ছেলেকে বাঁচানো সম্ভবপর হলেও নিখোঁজ ছিলেন বছর ৫৩-এর শাহদাত খান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভেসে যাওয়ার জায়গা থেকে অন্তত ৫০০ মিটার দূরে পদ্মা নদীর একটি ডুবোচর থেকে দেহটি উদ্ধার করেন চরভদ্রাসন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেশায় পোশাক ব্যবসায়ী শাহদাত বসবাস করতেন ঢাকার খিলক্ষেত এলাকায়। ইদ উপলক্ষেই স্ত্রী সন্তানদের নিয়েই এসেছিলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গীতে। আর সেখানেই তার ১৬ বছর বয়সী ছেলে সিয়ামকে নিয়ে নদীতে স্নান করতে নামেন। তখন জলস্রোতে ছেলে ভেসে যাচ্ছে দেখে তৎক্ষনাৎ ঝাঁপিয়ে পড়েন বাবা। পরবর্তীতে জেলেদের দল ছেলেটিকে উদ্ধার করলেও প্রবল জলস্রোতে ভেসে যায় বাবা। আর তারপর বৃহস্পতিবার পদ্মা নদী থেকে উদ্ধার হল বাবার নিথর দেহ। স্বাভাবিকভাবেই, শোকের ছায়া নেমে এসেছে শাহদাতের গোটা পরিবারে।

Related Articles