দেশ

বিকশিত ভারতের হোয়াটসঅ্যাপে বার্তা বন্ধ, নির্দেশ জারি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের

Central Election Commission has issued instructions to stop messages on WhatsApp in developed India

The Truth of Bengal: হাইটেক প্রচারে বরাবরই চমকে দেয় বিজেপি। বিশ্বের বৃহত্তম দলের এবারের প্রচারের শীর্ষে ছিল বিকশিত ভারতের কথা। হোয়াটসঅ্যাপে এই বার্তা কেন্দ্রের বিজেপি সরকার দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়। কিন্তু একতরফা প্রচার নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠে। তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা সরকারি খরচে এই ধরণের প্রচার নিয়ে সরব হয়। সাংসদ ডেরেক ওব্রায়েন,কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দাবি তোলেন।এমনকি তিনি সুপ্রিমকোর্টের তত্বাবধানে ভোট পরিচালনার দাবিও রাখেন।

তাই  নির্বাচন কমিশন সবমহলের দাবিকে মান্যতা দিল। হোয়াটসঅ্যাপে সেই বিকশিত ভারতের প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করল কমিশন। বলা যায়,নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কমিশন জানায় টেলেভিশন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারে তারা নজর রাখবে।এমনকি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান,মানিপাওয়ার,মাসেল পাওয়ার,মডেল কো়ড অব কনডাক্টের মতোই মিস ইনফরমেশন নিয়েও নজর থাকবে।

কিন্তু বিরোধীরা অভিযোগ করে,মোদি সরকারের একতরফা প্রচার নিয়ে কেন কমিশন নিষ্ক্রিয় ? কেন সরকারি ক্ষমতার অপব্যবহার হলেও কমিশনের নিরপক্ষ ভূমিকা দেখা যাচ্ছএ না ? চব্বিশের ভোটের আগে তাই কমিশন রাজ্যে রাজ্যে পুলিশ –প্রশাসনের কর্তাদের বদলির মতোই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারে কড়া নজর রাখছে বলে বার্তা দিল।এখন কমিশনের নির্দেশমতো কেন্দ্রীয় সরকার বিকশিত ভারতের প্রচারে লাগাম টানতে সক্রিয় ভূমিকা নেবে বলে মনে করছেন বিরোধী নেতারা। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে কমিশন নজরদারি আরও বাড়াতে চায়।এক্ষেত্রে সামাজিক শৃঙ্খলা –ও দেশের সংহতির স্বার্থে হেটস্পিচ রুখতেও নজর বাড়ানো হচ্ছে বলে  জানা গেছে।

Related Articles