Lok Sabha Election 2024 : জয় নিয়ে ১০০% আশাবাদী মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার!
Lok Sabha Election 2024: Mathurapur Lok Sabha candidate Bapi Halder is 100% optimistic about winning!

The Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, কুলপি: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।
গত দশই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় ৪২ টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী নতুন মুখ সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার।
বৃহস্পতিবার কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার কে সঙ্গে নিয়ে কুলপি ব্লকের চন্ডিপুর বাজার থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনী প্রচার সারলেন মথরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার।
ঢাকের বাজনা সহযোগে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে কুলপি ব্লকের চন্ডিপুর বাজার থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত পায়ে হেঁটে ভোট প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। রাজ্যে ৪২ টি আসনেই তৃণমূলের প্রার্থীরাই জয়লাভ করবে বলে চ্যালেঞ্জ বাপি হালদারের। অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে নিজের জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী বাপি।






