রাজ্যের খবর

পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথর, দুর্ঘটনার আশঙ্কায় পদক্ষেপ প্রশাসনের

Rocks are falling from the mountains, the administration has taken action due to the fear of accidents

The Truth Of Bengal:  কালিম্পং-এর পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ করা হলো ১০ নম্বর জাতীয় সড়ক। আপাতত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহন গুলোকে লাভা গরুবাথানের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কালিম্পং-এর পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় লিখুভিরে দুর্ঘটনার আশঙ্কা। এমতাবস্থায় প্রশাসনের তৎপরতায় ১০ নম্বর জাতীয় সড়কে বন্ধ করা হল যান চলাচল। সূত্রের খবর, সকাল থেকেই পাহাড়ে বৃষ্টি শুরু হয়, যার কারণেই ১০ নম্বর জাতীয় সড়কের লিখুভিরে বড় বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করে। পাথর গড়িয়ে পড়ার ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারার সম্ভাবনাকে মাথায় রেখেই ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার গাড়িগুলোকে লাভার গরুবাথান হয়ে পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।

Related Articles