বিষাক্ত গাছে ভরা আস্ত বাগান, কোথায় আছে এমন প্রাণঘাতী বাগিচা জানেন কী?
Do you know the whole garden full of poisonous plants, where there is a deadly garden?

The Truth Of Bengal, Mou basu: চারিদিকে সবুজের সমারোহ। ফুলে ফলে ঢাকা। সুন্দর কেয়ারি করা বাগান। এমন সুদৃশ্য বাগিচা বেড়ানোর জন্য আদর্শ। কিন্তু এই বিপুলা পৃথিবীতে নানান অদ্ভুত ঘটনা ঘটে। এই পৃথিবীতে আস্ত একটা বিষাক্ত গাছে ভরা বাগান রয়েছে। শতাধিক বিষাক্ত গাছ রয়েছে সেই বাগানে। ইংল্যান্ডের নরথাম্বারল্যান্ডে রয়েছে “Poison Garden at the Alnwick Garden”। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত বাগান বলে পরিচিত।
দর্শনার্থীদের সতর্ক করতে কালো রঙের ব্ল্যাকবোর্ডে লেখা রয়েছে সতর্কবার্তা—” গাছ আপনাকে মেরেও ফেলতে পারে।”
২০০৫ সালে এই পয়জন গার্ডেন বা বিষাক্ত বাগান তৈরি করা হয়। এখানে গোটা বিশ্বের যাবতীয় বিষাক্ত, টক্সিক, নেশাগ্রস্ত করায় এমন গাছ সংগ্রহ করে রাখা হয়েছে। দর্শনার্থীদের সতর্ক করে আগেই বলা হয় যে কোনো গাছকে স্পর্শ করা যাবে না গন্ধ শোঁকা যাবে না, এমনকি ফল, পাতার মতো গাছের কোনো অংশ খাওয়াও যাবে না। অনেক দর্শনার্থী বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েছেন বলেও খবর মিলেছে।
এই বাগানে থাকা সবচেয়ে বিষাক্ত গাছ হল Monkshood বা Wolf’s bane। এই গাছে aconitine নামক এক রকমের নিউরোটক্সিন ও কার্ডিওটক্সিন মেলে। এছাড়াও এই বিষাক্ত বাগানে দেখা মেলে Ricin নামক আরেক প্রজাতির উদ্ভিদের। ricin নামে টক্সিন থাকে। এই গাছের আরেক নাম হল castor oil plant বা castor bean। বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও আছে এই গাছের। এছাড়াও ব্রিটেনের দ্বিতীয় বিষাক্ত গাছ Laburnum এর দেখা মেলে এই বিষাক্ত বাগানে। সুন্দর হলুদ রঙের ফুল ফোটে এই গাছে। কিন্তু আছে মারাত্মক বিষ cytisine।
FREE ACCESS






