Gambhir: হৃদরোগে আক্রান্ত মা, সিরিজ শুরুর আগেই দেশে ফিরলেন গম্ভীর
গম্ভীরের মা সীমাদেবী গত ১১ তারিখ হৃদরোগে আক্রান্ত হন
Truth Of Bengal: আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। অতি গুরুত্বপূর্ণ এই সিরিজ শুরুর আগেই দেশে (Gambhir) ফিরলেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।(Gambhir) সূত্র মারফত জানা গিয়েছে, অন্য কোনও কারণে নয়, পারিবারিক কারণেই দেশে ফিরে আসছেন গৌতি। তবে টেস্ট আবার তিনি ১৭ তারিখ দলের সঙ্গে যোগ দেবেন।
Bank Jobs: সেন্ট্রাল ব্যাঙ্কে সাড়ে ৪ হাজার শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, কীভাবে করবেন আবেদন
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গম্ভীরের মা সীমাদেবী গত ১১ তারিখ হৃদরোগে আক্রান্ত হন। এবং সেই খবর পাওয়ার পরই বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে দেশে (Gambhir) ফেরার বিমান ধরেন গম্ভীর। এখন বেশ কয়েকদিন তিনি অসুস্থ মায়ের চিকিৎসার কারণেই দেশে ফিরছেন গৌতি।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
এদিকে বিশেষ সূত্রের খবর, আপাতত আগের থেকে অনেকটাই ভাল আছেন গৌতমের মা। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।






