Akash Deep: আকাশদীপ নো বলে আউট হয়েছিলেন রুট? বিতর্কের মাঝে এই বিষয়ে মুখ খুলল এমসিসি
আকাশদীপের একটা বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছিলেন ইংল্যান্ড ব্যাটার জো রুট।
Truth of Bengal: এজবাস্টনের ২২ গজে বাজবলকে মাটি ধরিয়ে ৩৩৬ রানে জয় তুলে নিয়েছে ভারত। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে দুরন্ত বোলিং করেছেন পেসার আকাশদীপ। এরপরই আকাশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। তবে এতসবের মাঝেও কোথাও যেন বিতর্ক পিছু ছাড়ছে না আকাশের।(Akash Deep)
বিতর্কের সৃষ্টি হয়েছে দ্বিতীয় ইনিংসে। আকাশদীপের একটা বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেছিলেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে, আকাশ যে বলে রুটকে আউট করেছেন, সেই বলটি ছিল নো বল। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এবার এই বিষয়ে মুখ খুললো ক্রিকেটের নিয়ম প্রস্তুতকারক সংস্থা।(Akash Deep)
[আরও পড়ুনঃ David Ancelotti: বোতাফোগোর হটসিটে বসতে চলেছেন আনসেলত্তির পুত্র]
এই বিষয়ে এমসিএ-র পক্ষ থেকে এক কর্তা জানান, ‘এজবাস্টনের চতুর্থ দিনে আকাশের যে বলে রুট আউট হয়েছিলেন, সেই বলকে অনেকে নো বল-বললেও আম্পায়ার নো বল না ডেকে একদম ঠিক কাজই করেছেন। কেননা বোলিংয়ের সময় আকাশদীপের পা ক্রিজে একটু অন্যভাবে পড়েছিল, সে কারণে অনেকেই নো বল ভেবেছিলেন। এই বিষয়ে আম্পায়ারের সিদ্ধান্ত একদম সঠিক।’(Akash Deep)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই বিষয়ে এমসিসি-র ২১.৫.১ ধারার কথা উল্লেখ করে এমসিএ-র ওই কর্তা আরও জানান, ‘নিয়ম অনুযায়ী যখন বোলারের পিছনের পা প্রথমবারের জন্য মাটিতে পড়ে, নিয়মে সেই সময়টাকেই ধরা হয়। ফুটেজে দেখা গিয়েছে ভারতীয় পেসারের পা প্রথম অবস্থাতে বৈধ জায়গাতেই ছিল। এবং তারপরে পিছনের পা রিটার্ন ক্রিজে পড়ে। এবং পায়ের কিছুটা অংশ বাইরে থাকলে, তা কখনই নো বল হতে পারে না।’(Akash Deep)






