ভোট ঘোষণার আগেই জোট শক্ত করার প্রস্তুতি বিরোধী শিবিরের
The opposition camp is preparing to strengthen the alliance before the polls are announced

The Truth Of Bengal: ভোট ঘোষণার আগে জোট শক্ত করছে বিরোধী শিবির। ইন্ডিয়া জোটের একাধিক শরিক সমঝোতার সূত্র চূড়ান্ত করে ফেলল। সিদ্ধান্ত হয়েছে,কংগ্রেস-আম আদমি পার্টি ৫রাজ্যে একসঙ্গে লড়বে। দিল্লি,পঞ্জাবের মতোই গুজরাটেও দুই শরিকের হাত ধরার সিদ্ধান্ত,বিজেপিকে ভোটের লড়াইতে বেশ পিছনে ফেলে দেবে বলে দাবি ইন্ডিয়া জোটের নেতৃত্বের।শুধু আপ-কংগ্রেসই নয়,উত্তরপ্রদেশে কংগ্রেস সমাজবাদী পার্টির মতোই তৃণমূলও লড়তে চায়। এদিকে বিজেপিকে ভোট ভাগের সুবিধা দেবে না বিরোধীরা। তাই ভাগাভাগির ষড়যন্ত্রীদের হঠানোর ব্লূপ্রিন্ট ইন্ডিয়া জোটের।
সবঠিক থাকলে মার্চে বাজতে পারে ভোটের ঘন্টা। নির্ঘন্ট প্রকাশের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি এখন তুঙ্গে। সময় থাকতে তাই দেওয়াল লিখন স্পষ্ট করতে চায় সবদলই। ঠিক করে নিতে চাইছে প্রার্থী কে হবেন। বিজেপি যখন দিল্লিতে মোদি সরকারের হ্যাটট্রিক করার দাবি তুলছে, তখন বিরোধীরা জোটের বাঁধন শক্ত করছে। সেইমতো,দিল্লি.,পঞ্জাব,গুজরাট সহ ৫রাজ্যে কংগ্রেস আম আদমি পার্টির দাবির প্রতি নমনীয় হতে বাধ্য হল বলা যায়। শনিবার দুদলের নেতৃত্ব স্পষ্ট করেছে, দিল্লিতে ৪টি আসনে লড়বে আম আদমি পার্টি , এদিকে আপ লড়ছে নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি,পশ্চিম দিল্লি,পূর্ব দিল্লিতে ,উত্তরপূর্ব-উত্তর পশ্চিম-চাঁদনি চকে লড়বে কংগ্রেস। দিল্লিতে দুদলের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে এই লোকসভার জোট সমীকরণের কথা তুলে ধরেছেন।
গুজরাটেও আপ এবং কংগ্রেস জোটের ব্যানারে লড়বে। কংগ্রেস, আপকে ছেড়ে দিল দক্ষিণ গুজরাতের ভারুচ আসনটি। ভারুচ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে ছ’টিই এখন বিজেপির দখলে। একটি আসন আপ-এর। এ ছাড়াও গুজরাতের ভাবনগর লোকসভাও কেজরীকে ছাড়ল কংগ্রেস।
দিল্লি, গুজরাটের মতোই, হরিয়ানা, গোয়া এবং চণ্ডীগড়ে সমঝোতা চূড়়ান্ত করেছে অরবিন্দ কেজরীওয়াল এবং রাহুল গান্ধীর দল।এদিকে উত্তরপ্রদেশে কংগ্রেস-সপার মতোই তৃণমূল কংগ্রেসও লড়তে চায়।সবকিছু ঠিক থাকলে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের শরিক হিসাবে চন্দৌলি লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হতে পারেন রাজেশপতি ত্রিপাঠী।
FREE ACCESS






