দেশ

ব্রিজ হয়নি, ভোট চাইতে এলে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বিজেপি সাংসদকে, হুঁশিয়ারি গ্রামবাসীর

Bridge BJP MP

The Truth of Bengal: রাজ্য সরকারের সেতুর উদ্যোগে সেতুর দাবি পূরণ হওয়ার এলাকাবাসীর ক্ষোভ বিজেপি সাংসদের ওপর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরি সম্পর্কে এলাকাবাসীর হুঁশিয়ারি, এবার ভোট চাইতে এলে গ্রামে ঢুকতে দেওয়া হবে না তাঁকে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া দোলনচা নদীর ওপর উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সেতু নির্মাণ হবে বলে জানা গিয়েছে।

স্বাধীনতার পর এলাকাবাসীর দাবি পূরণ হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া দোলনচা নদীর ওপর উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবার সেতু নির্মাণ হবে বলে। সেতু নির্মাণ হলে এলাকার মানুষের যন্ত্রণামুক্তি ঘটবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুটি হয়ে গেলে এলাকার কয়েক লক্ষ মানুষের জীবন যাপন সহজ হয়ে যাবে। এখন সেখানে বাঁশের সাঁকো আছে। সেই সাঁকো দিয়ে পারাপার করতে গেলে হতে গেলে মাথা পিছু দশ টাকা করে দিতে হয়।

স্থানীয় বাসিন্দাদে দাবি, এলাকার বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে গত লোকসভা নির্বাচনে তাঁরা শেষবারের মতো দেখেছিলেন। তারপর আর তাঁকে দেখা যায়নি। এলাকার কোনও উন্নয়ন হয়নি সাংসদের হাত ধরে। এই সেতুকে কেন্দ্র করে সাংসদের ওপর ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। এবার ভোট চাইতে এলে তাঁকে আর এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাহিদুল ইসলাম নামে এক এলাকাবাসী।

জমি নিয়ে কিছু সমস্যা থাকায় সেতুর কাজ শুরু হতে দেরি হচ্ছে। এখন সেই জমি জট কেটে গিয়েছে। এবার নির্মাণ শুরুর অপেক্ষা। সেতুটি তৈরি হয়ে গেলে বদলে যাবে এলাকার পরিবেশ। এবার তাঁদের দাবি পূরণ হতে চলায় এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে  ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles