রাজ্যের খবর

৭ দিন নিখোঁজ থাকার পর কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Dead body recovered

The Truth of Bengal: ১৩ বছরের এক কিশোরীর ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়। ঘটনাটি হরিহরপাড়া থানার রমনা- এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয়রা জমিতে দেখতে পাই এক কিশোরীর মৃত দেহ।

খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার পুলিশকে, পুলিশ এসে কিশোরীর দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ গত ছয় দিন থেকে  মেয়ে নিখোঁজ আজ তার মৃত দেহ উদ্ধার।প্রসঙ্গত,  ওই কিশোরী ধরমপুরের রনি খান নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই কিশোরীর। কিশোরীর পরিবার ওই রনি খানের নামে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেন জীবন্ত মেয়েকে পেলাম না। পুলিশ সূত্রে জানা যায় কিশোরীর নাম রহিমা খাতুন তার নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে, রনি খানকে গেফতার করে তদন্ত চলছে। পুলিশ কিশোরীর দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Related Articles