কলকাতা
রেশন দুর্নীতির কিনারা করতে ইডির নজরে ধৃত শংকর আঢ্য, কলকাতার ৪ জায়গায় একযোগে তল্লাাশি
Central Investigation search at 4 places in Kolkata

The Truth of Bengal: রেশন দুর্নীতির কিনারা করতে এবার ইডির নজরে ধৃত শংকর আঢ্য। তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খুঁজতে সোমবার কলকাতার ৪ জায়গায় একযোগে তল্লাাশি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধর্মতলা এলাকার চৌরঙ্গী লেন, কলিন স্ট্রিট, তালতলা ছাড়াও সল্টলেকের সেক্টর ফাইভে শংকর আঢ্যর চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন সকাল থেকে। অফিসের সমস্ত নথিপত্র ঘেঁটে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ধর্মতলা এলাকার মারকুইস স্ট্রিটের ‘আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেড’-এর বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের অফিসে যান ইডির আধিকারিকরা। ১১২, কলিন স্ট্রিটের কাছেই একটি হোটেলের বিল্ডিংয়ে এই অফিস। গোয়েন্দাদের সাথে আছেন সিআরপিএফ জওয়ানরা।
বিস্তারিত আসছে………






