হোটেল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশ
A woman's dead body recovered from a hotel in Mayapur

The Truth of Bengal: শুক্রবার সকালে মায়াপুর ঘট সংগ্লগ্ন পঞ্চায়েত সমিতি পরিচালিত নীলাচল লজের সামনে হোটেল অন্নপূর্ণা লজের একটি কক্ষে এই ঘটনা ঘটে।
হোটেল কর্তৃপক্ষের দাবি, সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে তারা বাইরে থেকে ছিটকানি দেওয়া দেখে চলে আসেন। কিছুক্ষণ পরও একই অবস্থা দেখে ঘর খুলেই তারা দেখেন মহিলা খাটে অচৈতন্য অবস্থায় পরে আছেন। তারা তৎক্ষণাৎ মায়াপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত মহিলার নাম মিনা বিশ্বাস (৪৩)। তার স্বামী বিদ্যুৎ বিশ্বাস (৬১)। জানা যায়, গতকাল স্বামী স্ত্রী হিসেবে ভাড়ায় এসেছিলেন নদীয়ার ধানতলার বাসিন্দা।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মিনা বিশ্বাসের মৃত্যু আত্মহত্যা হতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।






