
The Truth of Bengal: নাইজেরিয়ায় সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে ৮৫ জন নাইজেরিয়ান । যাদের মধ্যে অধিকাংশই রয়েছে মহিলা এবং শিশু। হামলার ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর পশ্চিম অংশে কাদুনা রাজ্যের তুদুন বিরি গ্রামে । সেনাবাহিনীর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবু। ড্রোন হামলার দায় স্বীকার করে নিয়েছে নাইজেরিয়া সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে কোন হতাহতের সংখ্যা জানানো হয়নি। ড্রোন হামলার সময় গ্রামের সকল বাসিন্দা একটি অনুষ্ঠানে মেতে ছিলেন। নাইজেরিয়া সশস্ত্র বাহিনী প্রায় দিনই নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে ডাকাত মিলিশিয়াদের দমনে বিমান হামলা চালায়। দীর্ঘদিন ধরেই জিহাদিরা সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা গভীর জঙ্গলে নিজেদের গোপন ঘাঁটি থেকে লড়াই করার কাজ চালিয়ে যায়।
মুক্তিপণের দাবিতে নাইজেরিয়ার সাধারণ নাগরিকদের অপহরণ ও তাদের লুটপাট করে থাকে এই সমস্ত দস্যুরা। ন্যাশেনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি তরফে জানানো হয়েছে ৮৫ জনের মত সাধারণ বাসিন্দাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬৬ জনের মত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় তদন্তের পাশাপাশি নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছে প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবু।






