কলকাতা

ভুয়ো জব কার্ডে শীর্ষে যোগীরাজ্য, নবমস্থানে থাকা বাংলার সঙ্গে বঞ্চনা

Job Card Cancelled

The Truth of Bengal: পরিকল্পনা করে রাজ্যকে বঞ্চনা। সামনে এল কেন্দ্রের দ্বিচারিতা। ভুয়ো জবকার্ড বাতিলে শীর্ষে বাংলা নয়, আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। দুর্নীতির অভিযোগ তুলে তাও মেটানো হচ্ছে না বাংলার বকেয়া প্রাপ্য। ভুয়ো জব কার্ডে বাংলার অবস্থান নবম স্থানে। ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে সংসদে এই তথ্য জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এবার সামনে এল আসল তথ্য। রাজ্য বিজেপি নেতাদের দাবি মিথ্য প্রমাণিত হল কেন্দ্রের দেওয়া হিসেবে। ভুয়ো জবকার্ড বাতিলে শীর্ষে বাংলা নয়, আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বাংলা দ্বিতীয়ও নয়। আছে অনেক পেছনে। এটা রাজ্যের দাবি নয়।

ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে সংসদে এই তথ্য জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সামনে এসে গেল রাজ্যকে বঞ্চিত রাখতে বিজেপির পরিকল্পিত কুৎসা। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই অর্থবর্ষে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। এই তথ্য হাতে পেয়ে বিজেপিকে প্রবল আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ভুয়ো জব কার্ড নিয়ে বিজেপি এতদিন যে কুৎসা করে তা বন্ধ হোক। মেটানো হোক রাজ্যের বকেয়া। কেন্দ্রের দেওয়া এই পরিসংখ্যানে দেখে যাচ্ছে ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান নবম স্থানে।

অথন দুর্নীতির অভিযোগ তুলে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার এই বাংলা। কয়েক বছর ধরে বাংলার জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া হচ্ছে না। অসহায় শ্রমিকদের অনেক টাকা বকেয়া আছে। সেই টাকা আদায়ে রাজ্যের শাসক দল টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে বাংলার বঞ্ছিত শ্রমিকদের দিল্লি নিয়ে গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে দাবি জানাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল। তাও পিছিয়ে আসেনি তৃণমূল। সরকারিস্তরের পাশাপাশি দলীয়স্তর থেকে চাপ বাড়াচ্ছে কেন্দ্রের কাছে। এবার রাজ্যের ওপর ওঠা অভিযোগ ভুয়ো প্রমাণিত হওয়ায় ফাঁপরে বিজেপি নেতৃত্ব। সামনে আসছে রাজ্যের সঙ্গে হওয়া অবিচার। প্রশ্ন উঠছে এর পরও কেন রাজ্যের প্রাপ্য বকেয়া মেটাবে না কেন্দ্র?

Related Articles