প্রথম দফতর ভিত্তিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে
জয় চক্রবর্তী: আগামী মাসের ২ তারিখ নবান্ন সভাঘরে দফতরভিত্তিক পর্যালোচনামূলক বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত দফতরকেন্দ্রিক যে সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করা হয়েছে, তার কর্মপদ্ধতি কী হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পাঁচটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে একটা রূপরেখা দেওয়া হয়েছে। নতুন সরকারের বয়স প্রায় দুমাস হতে চলল। এমন অবস্থায় দফতর ভিত্তিক কাজের অগ্রগতি কেমন রয়েছে।
পাশাপাশি আগামী সময় যে সমস্ত পরিকল্পনার নেওয়া হয়েছে তা সঠিকভাবে যাতে পালিত হয় তা নিয়ে নির্দিষ্টভাবে নির্দেশ মুখ্যমন্ত্রী পর্যালোচনা মূলক বৈঠকের মাধ্যমে দেবেন। সমস্ত দফতরের পূর্ণ মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরভিত্তিক আধিকারিকদের থাকার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী মাসের দু তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দফতরভিত্তিক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার-সহ বিভিন্ন আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন।






