প্রযুক্তি

Motorola-র প্রথম ফোল্ডেবল ফোন! দুর্দান্ত অফারে এক ধাক্কায় কমলো ৫০,০০০ টাকা

FIFA Edition ফোনটি ১,১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। ১৮ মাসের নো-কোস্ট EMI সুবিধা মিলবে।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Motorola তাদের প্রথম ফোল্ডেবল Motorola razr fold স্মার্টফোন আনল। Motorola razr fold ফোনের 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১,৪৯,৯৯৯ টাকা এবং 16GB + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১,৫৯,৯৯৯ টাকা। একইসঙ্গে কোম্পানির FIFA Edition স্মার্টফোনটির 16GB + 512GB স্টোরেজ মডেলের দাম পড়বে ১,৬৯,৯৯৯ টাকা। এছাড়াও Flipkart এর মাধ্যমে ক্রেতারা পুরনো ফোনে ৪০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু এবং অতিরিক্ত ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। এই অফারে 12GB মডেল ৯৯,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে 16GB মডেল ১,০৯,৯৯৯ টাকায় এবং FIFA Edition ফোনটি ১,১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। ১৮ মাসের নো-কোস্ট EMI সুবিধা মিলবে।

Motorola razr fold স্মার্টফোনে 8.1-ইঞ্চির LTPO extreme AMOLED প্রাইমারি ডিসপ্লে ও 6.6-ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। প্রসেসিঙের জন্য Motorola razr fold স্মার্টফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর ও Qualcomm Adreno A829 GPU ও Hexagon NPU রয়েছে। এই ফোন Android 16 সিস্টেমে চলে। 7 বছরের OS এবং সিকিউরিটি আপডেট মিলবে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ রয়েছে। Motorola razr fold ফোনে 6000mAh এর Silicon-Carbon ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ওয়্যারর্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP48 এবং IP49 রেটিং রয়েছে। Motorola razr fold ফোনে Moto AI ফিচার রয়েছে। এতে Catch me up, Remember this, Recall এবং Image Studio এর মতো টুলস রয়েছে। এছাড়া ফোনে Google Gemini সাপোর্ট, Dolby Atmos স্টিরিও স্পিকার, Sound by Bose টিউনিং, Wi-Fi 7 ও Bluetooth 6.0 এর মতো ফিচার রয়েছে।

Motorola razr fold ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপে 50MP Sony LYTIA 828 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50MP Sony LYTIA 600 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, Dolby Vision রেকর্ডিং, Ultra HDR ও একাধিক AI ক্যামেরা ফিচার রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে দুটি ক্যামেরা রয়েছে, এই ফোনটি ফোল্ড করার পর 20MP ক্যামেরা এবং খোলার পর 32MP ক্যামেরা রয়েছে।