প্রযুক্তি

ভারতে আসল ChatGPT ফিচার এবং AI রানিং কোচযুক্ত CMF Watch 3

ইন্টারচেঞ্জেবল বেজল সরিয়ে ফিক্সড ডিজাইন ব্যবহার করা হয়েছে।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে CMF তাদের নতুন CMF Watch 3 Pro স্মার্টওয়াচ। ভারতে CMF Watch 3 Pro স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৭৯৯৯ টাকা। লঞ্চ অফারে সীমিত সময়ের জন্য ৬৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে এই স্মার্টওয়াচ। তবে এই অফার শুধুমাত্র Light Grey, Light Green এবং Dark Grey রঙের ভ্যারিয়ান্টের ক্ষেত্রে প্রযোজ্য। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচ কেনা যাবে।

CMF Watch 3 Pro ওয়াচে সার্কুলার ডায়াল রয়েছে। ইন্টারচেঞ্জেবল বেজল সরিয়ে ফিক্সড ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই স্মার্টওয়াচে মেটাল বডির সঙ্গে লিকুইড সিলিকন স্ট্র্যাপ্স রয়েছে এবং এতে IP68 রেটিং ও 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। CMF Watch 3 Pro ওয়াচে 350mAh ব্যাটারি রয়েছে, যা সাধারণ ব্যবহারে ১৩ দিন, হেভি ইউজে ১০ দিন, AOD সহ সাড়ে ৪ দিন এবং পাওয়ার সেভিং মোডে ৬০ দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও ক্রমাগত ব্লুটুথ কলিং সহ এই ওয়াচে প্রায় ১৭.৯ ঘন্টা পর্যন্ত কল করা যাবে। নেভিগেশনের সুবিধার জন্য CMF Watch 3 Pro ওয়াচে ক্রাউন বোতাম রয়েছে। এই ওয়াচে ১২০টির বেশি ওয়াচ ফেস রয়েছে। CMF Watch 3 Pro স্মার্টওয়াচে নতুন অপটিক্যাল সেন্সর রয়েছে। নয়া মডেলের স্মার্টওয়াচে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস, স্টেপস এবং স্লিপ ট্র্যাকিং ফিচার সাপোর্ট করে।

এতে স্লিপ স্টেজ অ্যানালাইসিস, পাওয়ার ন্যাপ ডিটেকশন, গাইডেড ব্রিদিং, সেডেন্টারি রিমাইন্ডার এবং মহিলাদের জন্য বিশেষ মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার যোগ করা হয়েছে। CMF Watch 3 Pro ওয়াচে 131 স্পোর্টস মোড রয়েছে এবং ডুয়েল-ব্যান্ড মাল্টি-সিস্টেম GPS রয়েছে। এছাড়াও AI-পাওয়ার্ড পার্সোনালাইজড রানিং কোচ রয়েছে। পাশাপাশি, ব্লুটুথ কলিং, মিউজিক কন্ট্রোল, কুইক রিপ্লাই এবং ChatGPT ফিচার রয়েছে।

Related Articles