রাজ্যের খবর

ডায়মন্ড হারবার মডেলে বড় ধাক্কা! ফলতার পুনর্নির্বাচনে বিজেপির বিপুল জয়

এক সপ্তাহের মধ্যেই প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা

Truth of Bengal: ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অভূতপূর্ব ফলাফল নজর কেড়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। নির্বাচন সম্পন্ন হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই জয়ের ফলে শাসক শিবিরের বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল কার্যত প্রশ্নের মুখে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। তৃণমূল প্রার্থী শেষ পর্যন্ত প্রতিযোগিতায় চতুর্থ স্থানে নেমে গিয়েছেন।

ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, লক্ষাধিক মার্জিনে জয়ী হয়ে দেবাংশু পাণ্ডা ছাব্বিশের নির্বাচনের রেকর্ড ব্যবধানে জেতা প্রার্থীদের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন। নির্বাচনের প্রচার পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার মানুষের কাছে বিজেপি প্রার্থীকে বড় ব্যবধানে জেতানোর জন্য যে আবেদন জানিয়েছিলেন, সাধারণ ভোটাররা তাতে ব্যাপক সাড়া দিয়েছেন। ব্যালট পেপার এবং প্রথম রাউন্ডের গণনা শেষ হতেই স্পষ্ট হয়ে যায় বিজেপির একতরফা লিড। প্রথম রাউন্ডেই পদ্ম শিবিরের প্রার্থী ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যান, যেখানে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন মাত্র ২১০টি ভোট।

Related Articles