সৌদিতে ট্রফিখরা কাটল রোনাল্ডোর, প্রথমবার লিগ জিতে কেঁদে ফেললেন CR7
সাত বছরের অভিশাপ মুক্তি! দামাককে দুমড়ে প্রথমবার সৌদির সিংহাসনে রোনাল্ডোর আল নাসের
Truth of Bengal: ২০২২ সালের কাতার বিশ্বকাপের পরই চড়া দামে রিয়াধের ক্লাবে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু আরবের মাটিতে তাঁর ট্রফিভাগ্য কিছুতেই সহায় হচ্ছিল না। আল নাসের ধারাবাহিকভাবে ভাল খেলছিল, একের পর এক টুর্নামেন্টের ফাইনালে উঠছিল, কিন্তু বারবার শেষ মুহূর্তে গিয়ে ট্রফি হাতছাড়া হচ্ছিল। ইতিহাস বলছে, গত ৫ বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ১৪ বার ট্রফিজয়ের একেবারে দোরগোড়া থেকে খালি হাতে ফিরতে হয়েছে আল নাসেরকে। যার মধ্যে সাড়ে তিন বছর দলেই ছিলেন রোনাল্ডো। কাপ আর ঠোঁটের দূরত্বটুকু কিছুতেই ঘুচছিল না।
অবশেষে বৃহস্পতিবার রাতে ঘটল সেই পরম কাঙ্ক্ষিত অলৌকিক ঘটনা। একদিকে কলকাতায় যখন ২২ বছরের ট্রফি খরা কাটিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, তার ঠিক কয়েক ঘণ্টার ব্যবধানেই আরবের মাটিতে দামাকের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামেন রোনাল্ডোরা। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর দ্বিতীয়ার্ধে শুরু হয় খাঁচায় বন্দি বাঘ সিআর সেভেনের আসল তাণ্ডব! বিপক্ষের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে পরপর দুটি চোখ ধাঁধানো গোল করেন তিনি।
🇸🇦 Ronaldo in tears after winning his first Saudi Pro League title with Al Nassr, three full seasons after joining.
He’s now won league titles in Portugal, England, Spain, Italy, and Saudi Arabia.
Considering he arrived in January 2023 with the biggest contract in football… pic.twitter.com/uTaU1AswLa
— Mario Nawfal (@MarioNawfal) May 21, 2026
গ্যালারিতে জর্জিনার চোখে জল, আপ্লুত রোনাল্ডো
ম্যাচের একেবারে শেষ লগ্নে যখন আল নাসেরের জয় নিশ্চিত, তখন ডাগআউটে থাকা কোচ ক্রিশ্চিয়ানোকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। পর্তুগিজ মহাতারকা যখন মাঠ ছাড়ছেন, তখন গোটা স্টেডিয়ামের হাজার হাজার দর্শক উঠে দাঁড়িয়ে (Standing Ovation) ‘সিআর সেভেন’ চিৎকারে আকাশ-বাতাস কাঁপিয়ে দেন। ভিআইপি বক্সে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজও। বিশ্বমঞ্চে এত সম্মান আর এতদিনের জমানো ট্রফি না পাওয়ার যন্ত্রণা এক নিমেষে ধুয়ে মুছে যাওয়ায় মাঠেই হাঁটু গেঁড়ে বসে কেঁদে ফেলেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ জিতে লিগ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে হলুদ ব্রিগেড। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে ট্রফি নিজেদের করে নিল আল নাসের। উল্লেখ্য, লিগের অন্যতম পরাশক্তি আল হিলাল গোটা টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি, কিন্তু ড্রয়ের মারপ্যাঁচে এবং পয়েন্টের নিরিখে তারা শেষ পর্যন্ত রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকল। ২৮টি ম্যাচ জিতে অবশেষে রাজকীয় ট্রফি এল রোনাল্ডোর শো-কেসে।






