কলকাতা

“ফোন কল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট, সব বের করব!”, আরজি কর কাণ্ডে মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর

“কার নির্দেশে টাকা দিতে চেয়েছিলেন?”, আইপিএস-দের সাসপেন্ড করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Truth of Bengal: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি করের তিলোত্তমা তথা অভয়া কাণ্ডের ফাইল ফের খোলার নির্দেশ দিয়ে শুক্রবার নবান্নে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠক করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, তদন্তের স্বার্থে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। কিন্তু শুধু অফিসারদের শাস্তি নয়, শুভেন্দুর মূল নিশানায় এবার আগের সরকারের ‘শীর্ষ নেতৃত্ব’।

মমতার নির্দেশেই কি সাংবাদিক বৈঠক?

এদিন শুভেন্দু অধিকারী সরাসরি প্রশ্ন তোলেন তৎকালীন ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। তিনি বলেন, “আরজি করের ঘটনার সময় রোজ রোজ সাংবাদিক বৈঠকে তাঁর যে মুখের ভাষা ও শরীরী ভাষা ছিল, তা বাংলার পক্ষে সুখকর ছিল না। তিনি তো পুলিশের মুখপত্র ছিলেন না, তবে কার নির্দেশে তিনি ওই কাজ করছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনও মন্ত্রীর ফোনে তিনি ওই কাজ করেছেন, তা আমরা খতিয়ে দেখব। তাঁদের ফোন কল ও হোয়াটসঅ্যাপ চ্যাট সব বের করা হবে।”

টাকা দেওয়ার প্রস্তাব ও স্বচ্ছ তদন্ত

তদন্তের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হিসেবে শুভেন্দু তুলে ধরেছেন নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাবের বিষয়টি। তিনি বলেন, “নির্যাতিতার মা অভিযোগ করেছিলেন যে দুই পুলিশ অফিসার রাজ্য সরকারের নাম করে তাঁদের টাকা দিতে চেয়েছিলেন। কারা এই সাহস দিয়েছিল? সেই প্রভাবশালীদের খুঁজে বের করতেই অফিসারদের সাসপেন্ড করে নিরপেক্ষ তদন্ত শুরু করা হচ্ছে।”

সিবিআই-এর পাশাপাশি রাজ্যের কড়া নজর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে কথা দিয়েছিলেন, বিজেপি সরকার গড়লে আরজি কর কাণ্ডের বিচার হবে। সেই পথেই হেঁটে শুভেন্দু আজ বুঝিয়ে দিলেন, আইনি প্রক্রিয়ায় কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। তৎকালীন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা যদি প্রমাণের বিকৃতি ঘটিয়ে থাকেন, তবে অপরাধী যেই হোক, ছাড় পাবেন না কেউ।

Related Articles