ভারতে পা রাখল Sennheiser-এর নতুন HD 480 Pro, দাম শুনে চমকে যাবেন
একটি হেডফোনের দাম ৪৩,৯৯৯টাকা। এর প্রিমিয়াম ভার্সন HD 480 Pro Plus-এর দাম ৪৭,৯৯৯ দাম।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Senheiser আনল নতুন সুপার কোয়ালিটির হেডফোন। মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার, কনটেন্ট ক্রিয়েটরের কথা ভেবে Sennheiser ভারতে অফিসিয়ালি HD 480 Pro হেডফোন আনল। এটি কোম্পানির পুরোনো মডেল 400 সিরিজেরই একটি আপডেটেড ভার্সন। একটি হেডফোনের দাম ৪৩,৯৯৯টাকা। এর প্রিমিয়াম ভার্সন HD 480 Pro Plus-এর দাম ৪৭,৯৯৯ দাম।
এই হেডফোন মূলত স্টুডিও, রেকর্ডিং এবং মনিটরিংয়ের জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে Senheiser সংস্থা। পাশাপাশি, এতে দারুন কোয়ালিটির সাউন্ড আউটপুটের ওপরে জোর দেওয়া হয়েছে। এর অডিও কোয়ালিটিও ভালো। ফলে এই হেডফোন ব্যবহার করলে কানে আলাদা করে অস্বস্তিকর অনুভূতি হয় না।এই হেডফোনে পরিষ্কার, ব্যালান্সড ও নয়েজ ফ্রি সাউন্ড পাওয়া যায়। এছাড়াও এই হেডফোনের সঙ্গে ৩ মিটার কয়েলড ডিট্যাচেবল কেবল, রেকর্ডিং ইয়ারপ্যাড ও নক্যারিং ব্যাগ (Plus ভার্সনে ট্রাভেল কেস)ও মিলবে।


