ভোটের আগে বড়সড় পুলিশ রদবদল, ১৩ এসপি-ডিসি বদলির নির্দেশ নির্বাচন কমিশনের
এছাড়াও মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও পুলিশ আধিকারিকদের রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে।
Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বড়সড় পুলিশ প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। বিভিন্ন জেলায় মোট ১৩ জন এসপি ও ডেপুটি কমিশনার (ডিসি)-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন নির্দেশিকা জারি করে, বারাসাত, কুচবিহার, বীরভূম, হুগলি, মালদা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কলকাতার সেন্ট্রাল ডিভিশনেও নতুন ডেপুটি কমিশনার নিয়োগ করা হয়েছে।
এছাড়াও মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও পুলিশ আধিকারিকদের রদবদল করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে। আগামী ১৮ মার্চ সকাল ১১টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অফিসারদের।
একইসঙ্গে কমিশন আরও নির্দেশ দিয়েছে, ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের কোনওভাবেই নির্বাচনী দায়িত্বে রাখা যাবে না। ভোটের আগে এই প্রশাসনিক পদক্ষেপকে কমিশনের কড়া বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।






