Truth of Bengal: ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ড ফিচারের মতো এবার হোয়াটসঅ্যাপে ‘ক্লোজ ফ্রেন্ডস স্ট্যাটাস’ ফিচার চালু করা হবে। এর মাধ্যমে স্ট্যাটাসে শেয়ার করা পোস্ট কনট্যাক্ট তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গেই শেয়ার করা যাবে। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট তালিকায় থাকা প্রত্যেকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস পোস্ট দেখতে পাবেন না। বিটা ভার্সনে এই ফিচার নিয়ে পরীক্ষা করা হচ্ছে। ক্লোজ ফ্রেন্ড স্ট্যাটাস হিসাবে কিছু পোস্ট করলে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের চারপাশে রঙিন রিং দেখা যাবে।
অন্যদিকে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সুবিধার জন্য মেটা কর্তৃপক্ষ নতুন ভয়েজ ও ভিডিও কলিং ফিচার চালু করল। হোয়াটসঅ্যাপ ওয়েব প্লাটফর্মের জন্য নতুন ভয়েজ ও ভিডিও কলিং ফিচার চালু করল। আপাতত বিটা ভার্সনে নয়া ফিচার নিয়ে পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগিরই সবার জন্য চালু করা হবে নতুন ফিচার। বিটা ভার্সনে চ্যাট উইন্ডোর ডান দিকের ওপরে কল আইকন পপ আপ দেখা যাবে। ক্লিক করলে ভিডিও ও ভয়েজ কলিং ফিচার ব্যবহার করা যাবে।






