বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে এবার হরমনপ্রীতের নামে হবে স্ট্যান্ড
প্রসঙ্গত, হরমনপ্রীতের আগে বিশখাপত্তনম স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল প্রাক্তন মহিলা জাতীয় ক্রিকেটার মিতালী রাজের নামে।
Truth Of Bengal: সদ্য ঘরের মাঠে বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়ার প্রমীলা ব্রিগেড। সেই দলের অধিনায়ক হিসেবে গুরু দায়িত্ব পালন করেছেন পাঞ্জাবের হরমনপ্রীত কৌর। এবার তাঁকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করল পঞ্জাব ক্রিকেট সংস্থা। সংবাদমাধ্যমের কাছে এমন খবর নিজেই ব্যক্ত করেছেন সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এই প্রসঙ্গে গত শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে হরমনপ্রীত বলেন, ‘আমাকে পঞ্জাব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে খুব শীঘ্রই আমার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে।’ এর পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের এমন সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহকে। আইসিসি-র চেয়ারম্যান সম্বন্ধে হরমনপ্রীত বলেন, ‘আজকে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে সাফল্য পেয়েছে, তার জন্য অনেকটা অবদান আছে জয় শাহের। মহিলা ক্রিকেটের উন্নতির জন্য ওনার অবদান অনস্বীকার্য।’
প্রসঙ্গত, হরমনপ্রীতের আগে বিশখাপত্তনম স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল প্রাক্তন মহিলা জাতীয় ক্রিকেটার মিতালী রাজের নামে। তারপর ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়ে আর এক প্রাক্তনী ঝুলন গোস্বামীর নামে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়কও।


