খেলা

Wrestling Gold: দঙ্গলকন্যার নতুন গৌরব! বুলগেরিয়ায় কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তপস্যা গহলোত

বুলগেরিয়ার সামাকভে অনূর্ধ্ব-২০ বিশ্বকুস্তি প্রতিযোগিতায় ৫৭ কেজি বিভাগে সোনা জিতে নিলেন ভারতীয় কুস্তিগির তপস্যা।

Truth of Bengal: ছোটবেলা থেকেই প্রপিতামহ চৌধুরি হাজারি লালের দঙ্গলজয়ের কাহিনি শুনে বড় হয়েছেন তপস্যা গহলোত। এবার সেই পারিবারিক স্বপ্নকেই বাস্তব করলেন তিনি। বুলগেরিয়ার সামাকভে অনূর্ধ্ব-২০ বিশ্বকুস্তি প্রতিযোগিতায় ৫৭ কেজি বিভাগে সোনা জিতে নিলেন ভারতীয় কুস্তিগির তপস্যা। ফাইনালে হারালেন নরওয়ের ফেলিসিতাস দোমাজেভাকে।যিনি ১৫ বছর পর নরওয়ের প্রথম কুস্তিগির হিসাবে ফাইনালে উঠেছিলেন (Wrestling Gold)।

আরও পড়ুনঃ Dilip Ghosh: আবারও ব্রাত্য, মোদির সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ

হরিয়ানার ঝাজ্জরের খানপুর কালান গ্রামের মেয়ে তপস্যার সাফল্যের পেছনে রয়েছে এক অদম্য পারিবারিক সংগ্রাম। তপস্যার বাবা পরমেশ গহলোত নিজেও একসময় জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু চোটের কারণে কুস্তি ছাড়তে হয় তাঁকে। মেয়েকে কুস্তিগির বানানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। যদিও আত্মীয়-স্বজনদের কটাক্ষ সহ্য করতে হয়েছিল। মেয়ে জন্মানোর জন্যও কম কথা শুনতে হয়নি তাঁকে। কিন্তু সব প্রতিকূলতাকে অগ্রাহ্য করে তিনি মেয়েকে আখড়ায় পাঠিয়েছিলেন।পরমেশ বলেন, ‘মেয়ে জন্মানো নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল। কিন্তু আমি জানতাম, মেয়ে হোক বা ছেলে, যে কেউ দেশের গর্ব হতে পারে। আজ তপস্যা বিশ্বজয় করে সেই কথাই প্রমাণ করল।’ বলা বাহুল্য, ভারতের দঙ্গলকন্যা বলে পরিচিত ফোগট বোনেদেরও এ রকমই প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল, যখন তাঁদের বাবা মহাবীর সিংহ ফোগত কুস্তি শেখাতে শুরু করেছিলেন (Wrestling Gold)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, ২০১৬ সালে স্থানীয় অ্যাকাডেমিতে কুস্তি শেখা শুরু করে তপস্যা। পরে সোনিপতের কুলবীর রানার আখড়ায় ভর্তি হন। সেখানে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠেন তিনি। বাবার পাশাপাশি কোচ কুলবীরও তাঁকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। বর্তমানে তপস্যার ভাই দক্ষও কুস্তিতে এগোচ্ছেন, তবে তপস্যার কৃতিত্ব এখন সবার চোখে। তপস্যা ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে বহু ট্রফি জিতেছেন। গতবার অনূর্ধ্ব-২০ এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিলেন। ন্যাশনালসেও সোনা জেতেন। এ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাপানের অপরাজিত কুস্তিগির সোয়াকা উচিদাকে হারিয়ে শিরোপার পথে এগিয়েছিলেন তিনি। ফাইনালে নরওয়ের দোমাজেভাকে হারিয়ে বিশ্বসেরা হয়ে উঠলেন। পরমেশ গহলোতের গলায় গর্বের সুর। তিনি বলেন, ’যারা বলেছিল মেয়ে দিয়ে কুস্তি হবে না, তাদের মুখে জবাব দিয়েছে তপস্যা। দেশের হয়ে কিছু করার তাগিদই ওকে এই জায়গায় নিয়ে এসেছে।‘ বিশেষজ্ঞদের মতে, ফোগট বোনেদের মতোই তপস্যার এই লড়াইও ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের কুস্তিতে অনুপ্রাণিত করবে। এখন সিনিয়র বিভাগে নামার প্রস্তুতি নিচ্ছেন ভারতের নতুন ‘দঙ্গলকন্যা’ (Wrestling Gold)।

Related Articles