কলকাতা

BLO protest: বিএলওদের বিক্ষোভ, সিইওর গাড়ি ঘিরে স্লোগান

বারবার আবেদন-নিবেদন করেও কমিশনের তরফে উত্তর না মেলায় ক্ষোভ আরও চরমে ওঠে।

Truth of Bengal: কলকাতা জুড়ে শনিবার উত্তপ্ত হয়ে উঠল নির্বাচন কমিশনের কাজকর্ম ঘিরে। অতিরিক্ত কাজের চাপ, ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো এবং নানা প্রশাসনিক সমস্যার অভিযোগে এ দিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিএলও-রা। বারবার আবেদন-নিবেদন করেও কমিশনের তরফে উত্তর না মেলায় ক্ষোভ আরও চরমে ওঠে।

সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবিতে যখন বিক্ষোভ শুরু হয়েছে, ঠিক তখনই বেঙ্গল চেম্বারে দিল্লি থেকে নিয়োগ করা ১৩ জন রোল অবজার্ভারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠক শেষে তিনি ও স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত বেরোতেই বিএলওদের একাংশ তাঁদের গাড়ি ঘিরে ফেলেন এবং স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি মুহূর্তে উত্তেজক হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে দু’জনকেই নিরাপত্তার ঘেরাটোপে সিইও দফতরে পৌঁছে দেয়।

Related Articles