বাংলাদেশি জলসীমা অতিক্রম, আটক ১৪ ভারতীয় মৎস্যজীবী
লোকেশ হালদার, দক্ষিণ 24 পরগনা: বাংলাদেশে আটক ১৪ জন ভারতীয়! কী হয়েছিল?
আরও পড়ুনঃ নেপোলিয়নের অমূল্য গয়না চুরি! প্যারিসের বিখ্যাত জাদুঘরে চাঞ্চল্য
জানা যায়, ‘এফবি শুভযাত্রা’ নামের একটি ট্রলার কুলতলির সানকিজাহান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। এরমধ্যে কাকদ্বীপের ও হুগলির ৪ জন ও বাকিরা ১০ জন কুলতলি এলাকার বাসিন্দা। আটক ট্রলারটিকে বাংলাদেশের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে সমুদ্রসীমায় টহলরত বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তারউদ্দিন তাঁদের দেখতে পান। (South 24 Pargana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তারপরই বাংলাদেশ নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী এসে তাদের আটক করে। ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ ধরা হয়। রাতেই মোংলার ফেরিঘাটে এনে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয় মাছগুলো। রবিবার সকালে মোংলা থানার মাধ্যমে বাগেরহাট আদালতের তাঁদের প্রেরণ করা হয়। (South 24 Pargana)
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই দুইটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার এই ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী মহলে। বারবার জলসীমা লঙ্ঘন করার অভিযোগ উঠছে মৎস্যজীবীদের মধ্যে। যদিও মৎস্যজীবীদের একাংশের দাবি বাংলাদেশ এখন এ নিয়ে কড়াকড়ি করছে। ভারতীয় মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরছে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় উৎকন্ঠায় রয়েছে তাদের পরিবার। (South 24 Pargana)






