Uncategorized

ঝোড়া ফুলেফেঁপে উঠেছে! ডুয়ার্সের চা বাগান প্লাবিত, বিপাকে সাধারণ মানুষ

ডুয়ার্সের বিভিন্ন নদী ও জলাশয়গুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে

জলপাইগুড়ি: সুব্রত রায়: উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পাহাড় ও ডুয়ার্সে (Doors) মুষলধারে বৃষ্টির দেখা মিলেছে। ফলে ডুয়ার্সের বিভিন্ন নদী ও জলাশয়গুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। তার জেরে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট-ঝোড়া, নালাগুলিও রীতিমতো ফুলেফেঁপে উঠেছে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স! নিন্দায় সরব স্থানীয়রা

ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের জুরান্তী গ্রামের ধোবিখোলা ঝোড়াও ফুলেঁফেপে উঠেছে। এই চা বাগানের টিলা লাইন, কোকা লাইন, বায়া লাইনের বাসিন্দাদের যাতায়াতের এটিই একমাত্র রাস্তা, যার ওপর থাকা কালভার্টের উপর দিয়ে বইছে জল। একইভাবে আইভিল মোড় থেকে আইভিল চা বাগানে যাওয়ার রাস্তার উপর দিয়েও বইছে জল। জল বাড়ছে চুলচা, ইয়ংটং চা বাগানের ঝোড়াগুলিরও। (Doors)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ডুয়ার্সের চা বাগানগুলোতে অতিরিক্ত বৃষ্টি হলে নদী ও ঝোড়াগুলোতে জল বেড়ে যায়। এগুলি কিছুক্ষেত্রে চা বাগানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং রাস্তা প্লাবিত কর। যার জেরে চা পাতা ও গাছের ক্ষতিও হয়। এমনকি, শ্রমিকদের কোয়ার্টারে জল ঢুকে সমস্যা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে প্রায়ই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, যার ফলে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। (Doors)

Related Articles