শুক্রেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বাড়বে বর্ষার দাপট
আর শুক্রবারেই বা কোন কোন জেলা ভিজতে চলেছে?
Truth Of Bengal: এবছরের বর্ষার যেন ছুটি নেই। প্রতিদিন কম বেশি সব জায়গায় সে দেখা দিচ্ছে। কখনও হালকা তো কখনও মাঝারি বৃষ্টি। গরম কিছুটা কমলেও নিত্যদিন কাজ সেরে জল কাদায় ভিজে বাড়ি ফিরতে চাইছেন না কেউ। প্রশ্ন এখন একটাই, কবে কমবে এই বৃষ্টির দাপট (Rainy Weather)। আর শুক্রবারে বা কোন কোন জেলা ভিজতে চলেছে?
[আরও পড়ুন: প্রেম, স্বাস্থ্য ও অর্থ- কোন ক্ষেত্রে কেমন কাটবে শুক্রবার?]
এধিন সকালেও হালকা বৃষ্টি দেখা গিয়েছে কলতাকা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে, এখনও কয়েকদিন এইভাবে দফায় দফায় বৃষ্টিপাত চলতেই থাকবে, থামবে না বর্ষা।
হাওয়া অফিস আরও জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিস্নাত হবে (Rainy Weather)। দুই মেদিনীপুর, বীরভূম, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তীব্র। এখনই রেহাই নয়, আগামী সপ্তাহের শুরু পর্যন্ত এমনই আবহাওয়া বিদ্যমান থাকবে বলে অনুমান।
কলকাতার হালও কিছুটা একই রকমের। সকালেই হালকা বৃষ্টিতে ভিজেছে শহরতলী। শুক্রবার মহানগরীতে গোটা দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহায়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, যেমন- কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি-তে শুক্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুরদুয়ারেও ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট (Rainy Weather)।






