কলকাতা

রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় সতর্কতা জারি?

Truth Of Bengal: রাজ্যে ফের সক্রিয় মৌসুমি অস্বস্তি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষভাগে অর্থাৎ শনিবার ও রবিবার (১৯ ও ২০ অক্টোবর) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (Bengal Weather)

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্ত এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ Kali Puja 2025: কালীপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতরের মতে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর—এই তিন জেলায় শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। শুধু তাই নয়, রবিবারেও এই তিন জেলায় একই রকম আবহাওয়া বজায় থাকবে বলে জানা গেছে। বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ফলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। (Bengal Weather)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতেও শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তিনটি পাহাড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ওই এলাকাগুলিতেও স্থানীয়দের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বিশেষ করে দুপুরের দিকে রোদের মাঝে হালকা মেঘের খেলা চলবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। (Bengal Weather)

এই বৃষ্টিপাত মূলত সপ্তাহান্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলেই আশা করা হচ্ছে। সোমবার (২১ অক্টোবর) থেকে রাজ্যে বৃষ্টির  সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরে যাবে এবং আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

কলকাতায় আপাতত বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় কিছুটা অস্বস্তি থাকলেও, সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা হতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম—সেখানে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। ফলে ভোর ও রাতের দিকে সামান্য শীতলতার অনুভূতি পাওয়া যেতে পারে। (Bengal Weather)

Related Articles