Yamal Injury: জাতীয় দলের জন্য ইয়ামলকে ছাড়বে না বার্সা
কিন্তু এই ম্যাচে তাদের তারকা ফুটবলার লামিনে ইয়ামলকে নাকি ছাড়তে চাইছে না বার্সেলোনা। কেন এমন সিদ্ধান্ত নিতে কাতালানরা
Truth of Bengal: চলতি মাসে ২০২৬-র বিশ্বকাপের দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে স্পেন। সেই ম্যাচ দুটিতে তারা মুখোমুখি হবে বুলগেরিয়া ও জর্জিয়ার বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে তাদের তারকা ফুটবলার লামিনে ইয়ামলকে নাকি ছাড়তে চাইছে না বার্সেলোনা। কেন এমন সিদ্ধান্ত নিতে কাতালানরা (Yamal Injury)?
এই প্রসঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, লামিনে ইয়ামলের কুঁচকিতে চোট রয়েছে। যারা কারণেই তাঁকে ছাড়তে রাজি হচ্ছে না তাঁর বর্তমান ক্লাব বার্সা। কেননা বার্সা কর্তারা ইয়ামলকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। এছাড়াও এর আগে গত সেপ্টেম্বর মাসে ইয়ামলের চোট থাকা অবস্থাতেও তাঁকে যেভাবে ওষুধ খাইয়ে মাঠে নামানো হয়েছিল, তাতেও জাতীয় দলের ম্যানেজমেন্টের ওপর যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে বার্সা কর্তারা। কেননা, এরপর বার্সার বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাঁড়াই খেলতে হয়েছে ক্যাম্প ন্যুর দলটিকে। যা ভাল মনে মেনে নিতে পারেননি তাঁরা (Yamal Injury)।
লিয়ামল ইস্যুতে কাতালান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্পেন দলে যোগ দেওয়ার আগেই ইয়ামালকে ক্লাব ম্যাচে খেলাবে তাঁর ক্লাব বার্সা। গত রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় ফিরে আসার পর তাঁকে দলে রেখেই চলতি সপ্তাহেই পিএসজি ও সেভিয়ার বিপক্ষে খেলানোর পরিকল্পনা করেছেন কোচ বার্সার কোচ হ্যান্সি ফ্লিক। এরপর ইয়ামালকে জাতীয় দলে খেলার জন্য আনফিট ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বার্সেলোনার।
প্রসঙ্গত, ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথমে ইয়ামলকে খেলানোর ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন বার্সা কোচ। তারপরই জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে তোপ দাগেন ফ্লিক। তিনি বলেন, ‘ইয়ামল জাতীয় দলের শিবিরে যোগ যখন যোগ দেয়, তখনই ওর চোট ছিল। সেখানে অনুশীলনও করতে পারেননি ঠিকভাবে। তবুও তাঁকে ইঞ্জেকশন দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয় দুটি ম্যাচে। যা দেখে আমরা খুবই হতাশ। এটা ফুটবলারদের প্রতি যত্ন নেওয়া বলে না।’
এদিকে যখন ইয়ামল ইস্যুতে স্পেনের ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে বার্সা কর্তাদের মনোমালিন্য চরম পর্যায়ে উঠতে শুরু করেছে, তখন পরিস্থিতি বেগতিক দেখে আসরে নেমেছে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। বিশেষ সূত্রের খবর, তারা নাকি দুই পক্ষ যেভাবে ইয়ামলের ওপর চাপ সৃষ্টি করছেন তাতে তারা রীতিমত অসন্তুষ্ট (Yamal Injury)।
এই প্রসঙ্গে ফিফপ্রোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই বয়সে হাড়ের বৃদ্ধি, টেন্ডন আর লিগামেন্ট অনেকটা কম পরিণত থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত জোরে দৌড়ানো বা অল্প বিশ্রামের মধ্যে খেলা দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে। যা একেবারেই অনুচিত (Yamal Injury)।’






