দেশ

Vote Fraud: কর্ণাটকে ভোট চুরি! নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

তাঁর অভিযোগের মূল নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যাঁকে তিনি ‘গণতন্ত্রবিরোধীদের রক্ষাকবচ’ বলে আখ্যা দেন।

Truth of Bengal: নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “গণতন্ত্রের হত্যাকারীরা” আজ নির্বাচন কমিশনের সুরক্ষায় রয়ে গিয়েছেন। তাঁর অভিযোগের মূল নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যাঁকে তিনি ‘গণতন্ত্রবিরোধীদের রক্ষাকবচ’ বলে আখ্যা দেন।

আরও পড়ুনঃ সংবর্ধনা পেয়ে আবেগে ভাসলেন লিয়েন্ডার, ফিরলেন শুরুর দিনগুলোয়

রাহুলের দাবি, শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সাংগঠনিকভাবে ও পরিকল্পনা করে কংগ্রেসের শক্তিশালী বুথগুলিতে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই চক্রান্তে নিশানা করা হচ্ছে দলিত, আদিবাসী এবং কংগ্রেস সমর্থক ভোটারদের। তিনি আরও জানান, কর্নাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তরপ্রদেশ—এই চারটি রাজ্যে ব্যাপকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি আসে কর্নাটকের অলন্দ লোকসভা কেন্দ্র নিয়ে। রাহুলের দাবি, এখানে ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে, আর সেই কাজের জন্য রাজ্যের বাইরে থেকে কল সেন্টার ও সফটওয়্যারের মাধ্যমে ফোন করা হয়েছে। তিনি সাংবাদিক সম্মেলনে সেই সব ফোন নম্বরও প্রকাশ্যে আনেন, যেগুলি ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল।

রাহুল বলেন, “যে জায়গাগুলিতে কংগ্রেস শক্তিশালী, সেখানেই টার্গেট করা হচ্ছে। এটা নিছক কারচুপি নয়, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।” তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, এই ষড়যন্ত্রে সংগঠিত চক্রের পাশাপাশি নির্বাচন কমিশনের নীরবতা গভীরভাবে জড়িত।

 

Related Articles