রাজ্যের খবর

Mysterious Deaths: খেজুরি রহস্যমৃত্যু: ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ আদালতের

The Kolkata High Court has ordered the formation of a medical board to review the mysterious deaths of two BJP workers in Khajuri, East Midnapore.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: এমনিতেই দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ অব্যাহত গোটা খেজুরিতে, তার উপর সোমবার এই সংক্রান্ত মামলায় ফের কলকাতা হাই কোর্টের তরফ থেকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হল(Mysterious Deaths)। শুধু তাই নয়, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে যেই আঘাতগুলির কথা বলা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। পাশাপাশি, বোর্ডকে রিপোর্ট নিয়ে সম্পূর্ণ মতামতও দিতে বলা হয়েছে এবং জমা দিতে বলা হয়েছে ১৮ তারিখে।

আরও পড়ুনঃ গোটা আইন স্থগিত রাখা যুক্তিহীন! ওয়াকফ আইন নিয়ে জানাল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে ভাঙনমারিতে এক জলসা অনুষ্ঠান থেকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে যান সুধীরচন্দ্র পাইক ও সুজিত দাস নামে দুই বিজেপি কর্মীর(Mysterious Deaths)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এটি পরিকল্পিত হত্যা। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের তরফ থেকে এটাও দাবি করা হয়েছে যে মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন ছিল।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

শেষ পর্যন্ত জল আদালত পর্যন্ত গড়ায়। নিহতদের পরিবার চেয়েছিল সিবিআই গোটা ঘটনার তদন্ত করুক। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা না দেখিয়ে, আদালত আস্থা দেখালো সিআইডির উপর(Mysterious Deaths)। তবে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়নি নিহতদের পরিবারের তরফ থেকে এবং যাওয়া হয় ডিভিশন বেঞ্চে। গোটা ঘটনায়, ময়নাতদন্তের রিপোর্ট থেকে শুরু করে তদন্তকারী অফিসারের ভূমিকা, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার দেখার বিষয় যে আগামী দিনে আর কি উঠে আসে।

Related Articles