কলকাতা

Result Delay: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে? বোর্ডের কাছে প্রশ্ন হাই কোর্টের

সেই সঙ্গে রাজ্য সরকার ও রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে ৭ আগস্টের মধ্যে এই নিয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ।

Truth Of Bengal: কেটে গেছে কয়েকটা মাস কিন্তু এখনও প্রকাশিত হল না ফলাফল (Result Delay)। স্বাভাবিকভাবে চিন্তিত পরিক্ষার্থী ও অভিভাবকরা। পরিক্ষার ফলাফল নিয় মঙ্গলবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে হাই কোর্টে প্রশ্ন করে, কবে প্রকাশিত হবে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল? সেই সঙ্গে রাজ্য সরকার ও রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে ৭ আগস্টের মধ্যে এই নিয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন: Andaman: ইউনেস্কো স্বীকৃতির জন্য কেন্দ্রকে প্রস্তাব আন্দামান প্রশাসনের, চার ঐতিহাসিক-ভৌগোলিক স্থান তালিকাভুক্ত]

চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরিক্ষা, এখন জুলাই মাস শেষ হতে চলল (Result Delay)। কিন্তু এখনও পরিক্ষার ফলাফলের কোন খবর নেই। এই ঘটনায় চিন্তিত একাধিক পরিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। তাঁদের দাবি, এখনও পর্যন্ত ফলাফল প্রকাশিত না হওয়ার কারণে, পরিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভরতির পর্বও শেষ হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে পরিক্ষার্থীদের অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন কয়েকজন পরিক্ষার্থীর অভিভাবক। মঙ্গলবার সেই মামলার শুনানীতে এমনটাই বলেন আদালত।

FB POST: https://www.facebook.com/truthofbengal/posts/pfbid0UYura2ppB9zoCR1ACb6Wdp7UTerSBgCPHLmguU9BNLv58wUGH66zv9N3S5aKgjnpl

Related Articles