গোটা আইন স্থগিত রাখা যুক্তিহীন! ওয়াকফ আইন নিয়ে জানাল সুপ্রিম কোর্ট
এদিন গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
Truth Of Bengal: ওয়াকফ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি কেন্দ্রের। সোমবার শীর্ষ আদালতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে গোটা আইন স্থগিত রাখা যুক্তিহীন। যদিও সংশোধনী আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে আদালত এবং আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে, যার মধ্যে একটি রাশ টানা জেলাশাসকের ক্ষমতায়। এদিন গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতির বিআর গাভাইয়ের বেঞ্চের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ওয়াকফে সম্পত্তি দান করার ক্ষেত্রে ৫ বছর ইসলাম পালনের নিয়মে। পাশাপাশি, এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মাত্র ৪ জন অ-মুসলিম থাকতে পারবেন কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে এবং রাজ্যের ক্ষেত্রে তিনটি। এদিন আদালত কোনও যুক্তি খুঁজে পায়নি পুরো আইন স্থগিত রাখার।
পাশাপাশি, এদিন জেলাশাসকের কোনও জমি বা সম্পত্তি জরিপ করে ওয়াকফের কি না বলার অধিকার নিয়ে প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এজি মাসিহ বলেন, “জেলাশাসক সিদ্ধান্ত নিতে পারবেন না সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে। এটা হলে ভাঙা হবে আইন-আদালত এবং প্রশাসনিক ক্ষমতা।” ওয়াকফ আইনের বৈধতা মামলায় গত ২২ মে সুপ্রিম কোর্ট স্থগিত করেছিল রায়দান।






