বিনোদন

Janhvi Kapoor: কন্ডোম ব্র্যান্ডের মুখ হিসেবে জাহ্নবী কাপুরকে চান জনপ্রিয় সংস্থার কর্ণধার

বিন্দাস উত্তরে তিনি বলেন, “আমার মতে জাহ্নবী কাপুর এই কাজের জন্য একেবারে পারফেক্ট। ওর আবেদন, ওর চোখের ভাষা—সব মিলিয়ে আমার সংস্থার নতুন ফ্লেভার লঞ্চ করার জন্য আমি ওকেই অফার করতে চাই।”

Truth of Bengal: বলিউডে কেরিয়ার শুরু করেছেন বেশ কিছু বছর হল। একের পর এক ছবিতে কাজ করলেও বক্স অফিসে এখনও বড়সড় হিট অধরা জাহ্নবী কাপুরের। তবে ফ্লপ বা হিট—সব কিছুর উর্দ্ধে তাঁর গ্ল্যামার ও উপস্থিতি যে এখনও নির্মাতাদের কাছে ‘ম্যাজিক্যাল’, তা আরও একবার প্রমাণ করলেন দেশের এক জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারক সংস্থার কর্ণধার রাজীব জুনেজা (Janhvi Kapoor)।

আরও পড়ুনঃ Saiyaara: এবার ওটিটিতে ‘সাইয়ারা’, কবে থেকে দেখা যাবে এই ছবি?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজীব জুনেজাকে প্রশ্ন করা হয়, “বলিউডের কোন নায়িকাকে আপনি কন্ডোম ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখতে চান?” বিন্দাস উত্তরে তিনি বলেন, “আমার মতে জাহ্নবী কাপুর এই কাজের জন্য একেবারে পারফেক্ট। ওর আবেদন, ওর চোখের ভাষা—সব মিলিয়ে আমার সংস্থার নতুন ফ্লেভার লঞ্চ করার জন্য আমি ওকেই অফার করতে চাই।” জাহ্নবীর প্রতি রাজীবের এই প্রশংসা বলিউডের আলোচনায় নতুন মাত্রা এনেছে। ‘পরম সুন্দরী’-তে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করে তেমনভাবে বক্স অফিস মাতাতে না পারলেও, জাহ্নবীর অভিনয় যে মন কাড়তে পেরেছে, তা স্পষ্ট করেই জানান রাজীব (Janhvi Kapoor)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

তবে কেবল জাহ্নবীই নয়, বিজ্ঞাপনের পুরুষ মুখ হিসেবেও ভাবনা রয়েছে তাঁর। রাজীব জানিয়েছেন, “নায়ক হিসেবে আমি রণবীর কাপুর কিংবা কার্তিক আরিয়ানকে নিতে চাই। দু’জনেই দুর্দান্ত, চার্মিং এবং এই ধরনের ক্যাম্পেনের জন্য আদর্শ।” গ্ল্যামার দুনিয়ায় এমন মন্তব্য নতুন নয়, তবে কর্পোরেট দুনিয়ার কোনও প্রভাবশালী কর্তার সরাসরি কোনও অভিনেত্রীকে কন্ডোম ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়ার ইচ্ছাপ্রকাশ—তা নিঃসন্দেহে হেডলাইন কাড়ার মতো ঘটনা (Janhvi Kapoor)।

Related Articles