East Bengal: AFC উইমেন্স চ্যাম্পিয়নস লিগ, কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল
এই এক গ্রুপে লাল হলুদের সঙ্গে রয়েছে চিনের উহাং জিয়াং দা, বাম খাতুন এফসি এবং পিএসসি নাসার
Truth of Bengal: বৃহস্পতিবার কুয়ালালামপুরে এক ড্রয়ের মাধ্যমে ঘোষণা করা হল এএফপি মহিলা মূল পর্বের সূচি। এই মূল পর্বের প্রতিযোগিতায় ভারত থেকে যোগ্যতা অর্জনকারী দল হিসেবে যোগ্যতা অর্জনকারী দল ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ- বি-তে। এই এক গ্রুপে লাল হলুদের সঙ্গে রয়েছে চিনের উহাং জিয়াং দা, বাম খাতুন এফসি এবং পিএসসি নাসার (East Bengal)।
আরও পড়ুনঃ Janhvi Kapoor: কন্ডোম ব্র্যান্ডের মুখ হিসেবে জাহ্নবী কাপুরকে চান জনপ্রিয় সংস্থার কর্ণধার
প্রসঙ্গত এবারের এএফপি মূল পর্বে মনোকষ্ট ১২টি দল যোগ্যতা অর্জন করতে সমর্থ্য হয়েছে। এই দলগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এবং সবশেষে মোট আটটি ক্লাবে যেমন প্রতিটি গ্রুপের শীর্ষ স্থানাধীকারী দুই দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধীকারী দলকে নিয়ে নক আউট পর্বের খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৬ এর ২০ ও ২৩ মে (East Bengal)।
এই পর্বে ইস্টবেঙ্গলের মূল লড়াই হবে মূলত উহান জিয়াংদা এফসি। যারা গত পাঁচ বছরের চিইনিজ ওমেন্স সুপার লিগ চ্যাম্পিয়ন পাশাপাশি ২০২৪-২৫ মরসুমের চ্যাম্পিয়নও বটে। এছাড়া বাকি দলগুলোও যথেষ্ট শক্তিশালী দল। ইরানের বাম খাতুন এফসি এই নিয়ে চারবার এএফসি ওমেন্স লিগে মোট চারবার অংশগ্রহণ করছে। এবং অপর দল উজবেকিস্তানের পিএফসি নাসাফ তাদের দেশের ওমেন্স লিগে মোট ১৬বার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং লাল হলুদ ব্রিগেডের লড়াই যথেষ্ট কঠিন হবে তার বলাই যেতে পারে (East Bengal)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এক নজরে দেখে নেওয়া যাক এএফপি ওমেন্স মূল পর্বের সূচি
গ্রুপ এ – মেলবোর্ন সিটি এফসি, হো চিন মিন ওমেন্স সিটি, স্টালিওন লাগুনা এফসি, লায়ন সিটি।
গ্রুপ বি- ইয়ামি ইস্টবেঙ্গল, ওহাং জিংদা ওমেন্স এফসি, বাম খাতুন এফসি এবং পিএফসি নাসাফ।
গ্রুপ সি- সুঅন এফসি, টোকিও ভারদে ব্লেজা, নিয়েগুয়াং এফসি, আইএসপিই এফসি।
এক নজরে দেখে নিন লাল হলুদ কবে কার বিপক্ষে কোথায় মুখোমুখি হবে
১৭ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম বাম খাতুন এফসি
২০ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম ওহাং জিংদা
২৩ নভেম্বর- ইস্টবেঙ্গল বনাম পিএফসি নাসাফ।
এই গ্রুপের সব ম্যাচ ইস্টবেঙ্গলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চিনে।






