খেলা

ACL Campaign: প্রস্তুতি ম্যাচে এফসি গোয়ার কাছে আটকে গেল মোলিনার বাগান

Mohun Bagan ended a goalless friendly against FC Goa as they gear up for their AFC Champions League Two debut vs Ahal FC at Salt Lake Stadium on 16 September.

Truth Of Bengal: গত মরসুমে আইএসএল-এ ডবল খেতাব জয় করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সেই সুবাদে এবারে এসিএল-২ তে খেলার সুযোগ পেয়েছে গোষ্ঠপাল সরণীর ক্লাবটি(ACL Campaign)। এবং সেই সুযোগের সদ্বব্যবহার করতে মরিয়া বাগানের কোচ থেকে ফুটবলার সকলেই। আগামী ১৬ সেপ্টেম্বর তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে অভিযান শুরু করবেন সাহাল-বিশাল-শুভাশিষ-কামিন্সরা।

[আরও পড়ুনঃ Inspection Begins: বুথ পরিকাঠামো তৈরিতে নির্বাচন কমিশনের বৈঠক]

আসন্ন এসিএল-২ তে অভিযান শুরুর আগে মঙ্গলবার এই টুর্নামেন্টের অপর গ্রুপ থেকে স্বদেশীয় ক্লাব এফসি- গোয়ার বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলল মোলিনার দল(ACL Campaign)। কিশোর ভারতীতে আয়োজিত সেই ম্যাচে মানালোর দলের বিপক্ষে গোলশূন্যভাবেই ম্যাচটি শেষ করে মোহনবাগান।

FB POST: https://www.facebook.com/truthofbengal

হোক না প্রস্তুতি ম্যাচ। তবুও নিজের সেরা অস্ত্রদেরই গোয়ার বিপক্ষে মাঠে নামিয়েছিলেন বাগান কোচ(ACL Campaign)। গোলে বিশাল, ডিফেন্সে মেহতাব, টম, অভিষেক ও আশিষ। মাঝে টাংরি, লিস্টন, কিয়ান, আপুইয়া, সাহাল এবং একমাত্র ফরোয়ার্ড হিসেবে ছিলেন কামিন্স।

পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথম একাদশে পরিবর্তন করেন মোলিনা, মাঠে আসেন সুহেল, শুভাশিষ ও অভিষেক সূর্যবংশী। এরপর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে রবসন এবং দিমিত্রিকেও মাঠে নামিয়েছিলেন মোলিনা। তবুও কাঙ্খিত গোলের দেখা পেল না মোহনবাগান। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হল গোলশূন্যভাবেই।

Related Articles