Gurugram Murder: গুরুগ্রামে উদ্ধার বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ, ঘিরে ফেলা হয়েছে এলাকা
Shocking Gurugram murder near IMT Chowk: Half-naked body of a foreign woman, suspected to be of African origin, discovered under mysterious circumstances. Police begin investigation.
Truth Of Bengal: ভয়াবহ ঘটনা ঘটল রাজধানীতে। রবিবার গুরুগ্রামের মানেসরের আইএমটি চক থেকে উদ্ধার হল এক বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ। এই ঘটনার ফলে জোড় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়(Gurugram Murder)। স্থানীয় পুলিশ তদন্তে নামলেও এখনও পর্যন্ত পরিষ্কার নয় এই হত্যার পেছনে আসল কারণ ও কীভাবে তা হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করা হয়েছে। লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ Sonu Relief: পাঞ্জাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সোনু, করলেন বড় সাহায্য
মৃত মহিলা সম্ভবত আফ্রিকার বংশোদ্ভূত বলে দাবি পুলিশের। মানসারের এক পুলিশ কর্তা বলেন, “পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ওই মহিলার(Gurugram Murder)। কীভাবে মৃত্যু হল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।” তবে অনুমান করা হচ্ছে যে ঘটনাস্থলের পাশে ফ্লাইওভার থেকে দেহটি ফেলে দেওয়া হয়েছে। তাই সিসিটিভিতে যেই গাড়িগুলি দেখা গিয়েছে, তার উপর নজর রেখেছে পুলিশ।
FB link: https://www.facebook.com/truthofbengal
ফরেনসিক আধিকারিকরা নমুনা সংগ্রহ করেছেন বলে খবর এবং দেহ পাঠানো হয়েছে ‘পোস্ট মর্টেম’এর জন্য। তদন্তকারীদের দাবি, রিপোর্ট আসলেই বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে(Gurugram Murder)। ওই পুলিশ কর্তা আরও বলেন, “সকাল ছটা নাগাদ ফোন আসে কন্ট্রোল রুমে। আইএমটি চকের মাঝখানে এক মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে আছে বলা হয়।” তারপর সেখানে যায় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।






