Sonu Relief: পাঞ্জাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সোনু, করলেন বড় সাহায্য
Sonu Relief continues as Bollywood actor Sonu Sood extends aid to Punjab flood victims, delivering essential supplies to affected areas and showing real-life heroism.
Truth Of Bengal: যখন কথা হয় মানুষের পাশে দাঁড়ানোর, তখন কখনোই পিছিয়ে আসেননি বলিউড অভিনেতা সোনু সুদ। এবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাঞ্জাবে বন্যা আক্রান্তদের দিকে। করোনার সময় যখন চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দেশের মানুষ, তখনও তিনি এগিয়ে এসেছিলেন সাহায্য করতে। বলা ভালো, তিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে শুধু রিল লাইফে নন, রিয়াল লাইফেও একজন হিরো।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন বলিউড অভিনেতা। সোনু সুদ বলেন, “আমি ত্রাণ পৌঁছে দিচ্ছি সুলতানপুর, লোধি, ফিরোজপুর, আজনালা, এই জায়গাগুলিতে। বেশ খারাপ এখানে প্রাকৃতিক অবস্থা। আমি নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছি সেই জায়গাগুলিতে গিয়ে। বহু মানুষের জীবন সমস্যায়। শুধু প্রশাসনের নয়, আর পাঁচটা মানুষেরও সাহায্যের হাত দরকার। এটা বিশাল দায়িত্ব। আমি ক্ষতিগ্রস্তদের পাশে আছি।”
FB link: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, এখনো পর্যন্ত পাঞ্জাবে বন্যার জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। ২৩টি জেলা দুর্যোগের কবলে। সেখানকার শাসকদল আম আদমি পার্টি পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে। ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর সেখানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






