IIT BHU: পরীক্ষার আগে হার্ট অ্যাটাকে মৃত্যু আইআইটি পড়ুয়ার
বুধবার সকালে হস্টেল ঘর থেকে অনুপ সিংহ চৌহান নামে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। পরীক্ষার আগে এই ঘটনা সামনে আসায় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে।
Truth of Bengal: আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (আইআইটি বি এইচ ইউ) এক এমটেক পড়ুয়ার। বুধবার সকালে হস্টেল ঘর থেকে অনুপ সিংহ চৌহান নামে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। পরীক্ষার আগে এই ঘটনা সামনে আসায় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, মৃত অনুপ আজমগড়ের বাসিন্দা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র। কয়েক মাস আগে ভর্তি হয়ে হস্টেলেই থাকতেন তিনি। মঙ্গলবার রাতে পরীক্ষার প্রস্তুতি হিসেবে দুই সহপাঠীর সঙ্গে ভোর ৩টা পর্যন্ত পড়াশোনা করেন অনুপ। এরপর তিনজনেই ঘুমোতে যান (IIT BHU)।
আরও পড়ুনঃ Murshidabad: মানসিক চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের, গ্রেফতার আইনাল হক
সকাল ৬টা নাগাদ বন্ধুরা অনুপকে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাননি। ভেবেছিলেন গভীর ঘুমে আছেন। তখনও তাঁর শরীর গরম ছিল। পরে পরিস্থিতি বুঝে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে হার্ট অ্যাটাককেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতের বাবা বিনোদ সিংহ জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ অনুপ তাঁর এক আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলেন। তখন কোনও অসুস্থতার কথা জানাননি। পরিবারের দাবি, তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না। তাই কি করে অনুপের মৃত্যু হল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনা নিয়ে শুরু তদন্ত (IIT BHU)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য,৩০ থেকে ৪০ বছরের মধ্যেই তরুণদের এমন আকস্মিক হার্ট অ্যাটাক এখন একটি উদ্বেগজনক প্রবণতা বলা চলে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ধরে কাজ করা এর একটি প্রধান কারণ। চলতি মাসেই হাসপাতালে রাউন্ড দেওয়ার সময়েই আকস্মিক হার্ট অ্যাটাক। মুহূর্তে মৃত্যুর হয় ৩৯ বছরের কার্ডিয়াক সার্জন ডা. গ্রেডিন রায়ের। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এমটেক পড়ুয়ার (IIT BHU)।





