রাজ্যের খবর

Murshidabad: মানসিক চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের, গ্রেফতার আইনাল হক

পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৮, ৩৫১ ও ৩৫২ ধারায় মামলা রুজু করেছে।

Truth Of Bengal: মুর্শিদাবাদের রানিনগরে চাঞ্চল্যকর ঘটনায় আত্মহত্যা করলেন এক প্রধান শিক্ষক। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত সদস্য আইনাল হককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আইনাল রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগ, তিনি বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের বিরুদ্ধে চুরির অপবাদ এনে ৩৫ লক্ষ টাকা দাবি করেন।( Murshidabad)

আরও পড়ুনঃ Cancer Breakthrough: প্রাণঘাতী ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে নয়া দিশা ভারতীয় বিজ্ঞানীদের

প্রধান শিক্ষকের স্ত্রী পলি সিংহ রায়ের দাবি, “অভিযোগ না থাকা সত্ত্বেও আইনাল হক আমার স্বামীকে চোর বলতেন, হুমকি দিতেন, বলতেন প্রমাণ করব আপনি চোর। বলতেন, টাকা দিলে রেহাই পাবেন, না হলে সমাজে বদনাম ছড়াব।” এই চাপ সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন উজ্জ্বলবাবু। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে।(Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৮, ৩৫১ ও ৩৫২ ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত আইনাল হককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।( Murshidabad)

এই ঘটনার পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এটা শুধু একটি আত্মহত্যা নয়, এটি তৃণমূলের পচনশীল শাসন ব্যবস্থার চিত্র। একজন শিক্ষককে এভাবে হুমকি দিয়ে আত্মহত্যায় বাধ্য করা হলে, তা সরকারের ব্যর্থতার প্রমাণ।” তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধীদের এনকাউন্টার করা উচিত। তৃণমূলকে এর দায় নিতে হবে।”( Murshidabad)

এখন প্রশ্ন উঠছে, কীভাবে একটি স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন জনপ্রতিনিধি এমন চরম পদক্ষেপে পৌঁছে দিতে পারেন একজন শিক্ষককে। বিষয়টি ঘিরে তদন্তে নেমেছে প্রশাসন।

Related Articles